জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গলমহলের জয়ী বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে আদিবাসী কুড়মি সমাজ। বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের চার জেলা থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করায় খুশি কুড়মি সমাজের মানুষ। সেই উপলক্ষ্যে বড়সড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে খবর। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘পসরি পরছন’। আগামী ২৪ মে শিমুলিয়ার প্রস্তাবিত নতুন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হবে ‘পসরি পরছন’। অনুষ্ঠানে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। জোর কদমে চলছে প্রস্তুতি। 

এই অনুষ্ঠানে লক্ষাধিক লোকের সমাগম হবে বলে দাবি করছেন সংগঠনের নেতৃত্ব। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। যদিও আয়োজকদের তরফে এখনও আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, কুড়মি আন্দোলনের সময় তৃণমূল সরকারের বিরুদ্ধে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয়েছিল আদিবাসী কুড়মি সমাজ। ২০২৫ সালের ৮ই অক্টোবর শিমুলিয়ার কাছে প্রস্তাবিত নতুন বাসস্ট্যান্ডে মাঠ থেকেই রাজ্যের তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ‘নো ভোট টু টিএমসি’-র ডাক ডাক দিয়েছিলেন আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো। প্রকাশ্যে বিজেপিকে সমর্থনের কথাও ঘোষণা করেছিল আদিবাসী কুড়মি সমাজ।

বিজেপিকে সমর্থন করার পরেই পুরুলিয়ার জয়পুর থেকে অজিত মাহাতোর পুত্র বিশ্বজিৎ মাহাতোকে এবং ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে রাজেশ মাহাতোকে প্রার্থী করে বিজেপি। নির্বাচনী প্রচারে জঙ্গলমহলের চার জেলাতেই বিজেপিকে সমর্থন করে কোমর বেঁধে প্রচারে নামেন আদিবাসী কুড়মি সমাজের নেতারা! রাজনৈতিক মহলের মতে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জুড়ে কুড়মি ভোটব্যাঙ্ক এবারের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জঙ্গলমহলে বিজেপির সাফল্যের পিছনে কুড়মি সমাজের সমর্থন অন্যতম বড় কারণ বলেও মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।

আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো জানান, ‘এই অনুষ্ঠান শুধু জয়ী জনপ্রতিনিধিদের সংবর্ধনা নয়, বরং কুড়মি সমাজের জাতিসত্তার লড়াইকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দিক নির্দেশও দেওয়া হবে।’

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….