শ্রেয়স নন, টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে কাকে চান রবি শাস্ত্রী?

টি টোয়েন্টি অধিনায়কের পদ হারাতে চলেছেন সূর্যকুমার যাদব। তাঁর জায়গায় উঠে এসেছে ভারতের একাধিক তরুণ ক্রিকেটারের নাম। প্রথমেই  রয়েছে আইপিএলে পঞ্জাবকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক শ্রেয়স আইয়ারের নাম। তালিকায় রয়েছেন হায়দরারাবাদের ঈশান কিশানও। তবে এদের কাউকেই টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে চান না ভারতের প্রাক্তন অধিনায়ক রবি শাস্ত্রী। তাঁর পছন্দের তালিকায় রয়েছে কোন খেলোয়াড়ের নাম সেটাই জানিয়ে দিয়েছেন তিনি। জেনে নিন শ্রেয়স-ঈশানকে বাদ দিয়ে কাকে অধিনায়ক হিসেবে এগিয়ে রাখলেন।  

Share:

চলতি বছরে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। তাঁর রেকর্ড প্রশংসনীয় হলেও তাঁর অধিনায়কত্ব প্রশ্নের মুখে। আইপিএলে একেবারেই ফর্মে নেই তিনি। রান আসেনি তাঁর ব্যাটে।

টি-টোয়েন্টি দলে জায়গা না হলেও আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার। বর্তমানে তিনি পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ভাল রান। শ্রেয়সের ফর্ম দেখে অনেকেই বলছেন তিনি টি-টোয়েন্টিতে ফিরতে পারেন অধিনায়ক হিসেবে। 

চলতি বছরে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন  ঈশান কিশান। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে আইপিএলের শুরুতে হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছেন। জিতিয়েছেন ম্যাচ। খেলা দেখে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে  তাঁর নামও উঠে এসেছে। 

রাজস্থান রয়্যালসের প্রাক্তন অধিনায়ক ও বিশ্বকাপজয়ী তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন রয়েছেন সেরা ছন্দে। বর্তমানে খেলছেন চেন্নাইয়ের হয়ে। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তিনি হয়ে উঠেছেন রবি শাস্ত্রীর প্রথম পছন্দের।

'দ্য আইসিসি রিভিউ’-তে সঞ্জনা গণেশনের সঙ্গে আলাপচারিতায় শাস্ত্রী বলেছেন, 'ভারত আসন্ন বিশ্বকাপের সময়ে হয়তো একজন নতুন অধিনায়কের সন্ধান করবে। অবশ্য তা নির্ভর করবে আগামী দু-এক বছরে সূর্য কেমন পারফর্ম করে তার উপর। তবে সঞ্জু স্যামসন নিজেকে নেতৃত্বের ভূমিকায় যোগ্য দাবিদার হিসেবেই প্রতিষ্ঠিত করেছে।'

কালবৈশাখীর ঝড়ে বিপর্যস্ত বনগাঁ – শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

বিধানসভার ফল প্রকাশের ১০ দিন পর প্রকাশ্যে এলেন জাহাঙ্গির

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

শুক্রের রাতে কালবৈশাখীর দাপট কলকাতা সহ দুই চব্বিশ পরগনায়, সঙ্গে একনাগাড়ে বৃষ্টি

‘কুম্ভ’ হয়ে লড়লেন কার্তিক, লখনউকে ১৮৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়