‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইরানের চাবাহার বন্দরে বিনিয়োগ বন্ধ না করার জন্য মোদি সরকারের কাছে আর্জি জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (১৫ মে) নয়াদিল্লিতে ব্রিকস অন্তর্ভুক্ত দেশের বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। ওই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানের বিদেশমন্ত্রী বলেন, ‘আমরা চাই চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুক ভারত সরকার। তাছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বড় ভূমিকা পালন করুক।’ পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে কোন-কোন দেশের জাহাজ যাতায়াত করতে পারবে, তাও ঘোষণা করেছেন আরাগচি।

উল্লেখ্য, ইরানের দক্ষিণ উপকূলে সিস্তান-বালোচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর কৌশলগত ভাবে ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান-সহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশ, ইউরোপ এবং রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য চাবাহার ভারতের কাছে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। তেহরানের সঙ্গে যৌথ উদ্যোগে এই বন্দর প্রকল্পে কাজ চালাচ্ছিল নয়াদিল্লি। গত বছরের সেপ্টেম্বর মাসে ইরানের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চাবাহার বন্দর প্রকল্পে বিনিয়োগের জন্যও ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন। যদিও পরে দিল্লিকে ছ’মাস সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ওই ‘ছাড়’-এর মেয়াদ ফুরিয়েছে গত ২৬ এপ্রিল। তার পর থেকে আর চাবাহার বন্দরের উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যায়নি মোদি সরকার।

অন্যদিকে, হরমুজ দিয়ে কোন-কোন দেশের জাহাজ চলাচল করতে পারবে, তা নিয়েও এদিন বড় ঘোষণা করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানিয়েছেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধে জড়িত নয়, এমন সব দেশের জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে যেসব জাহাজ এই পথ ব্যবহার করতে চায়, তাদের অবশ্যই ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে চলতে হবে।’

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাকের পিছনে SUV-র ধাক্কায় মৃত ৪

বারুইপুরে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ২২

আজ থেকে ফের আবহাওয়ার মেগা বদল, কলকাতা সহ জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি

হাভিয়ের আগুয়েরে পদত্যাগের পর মেক্সিকোর নতুন কোচ হলেন রাফায়েল মার্কুইজ

বারুইপুর কাণ্ডে রাতভর পুলিশি অভিযানে গ্রেফতার আরও ২২ ‘অতৃপ্ত আত্মা’

আমেরিকার হামলায় নিহত ইরানের ৮ সেনা, ‘যোগ্য জবাব’ দেব হুঁশিয়ারি তেহরানের

আজকের রাশিফল: বহুদিনের আটকে থাকা টাকা পেয়ে যাবেন, বিদেশ ভ্রমণের সুযোগ

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়