কালবৈশাখীর ঝড়ে বিপর্যস্ত বনগাঁ – শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,অশোকনগর: শুক্রবার রাতে কালবৈশাখীর ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে বনগাঁ -শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বনগাঁ – শিয়ালদহ শাখায় ট্রেন পরিষেবা(Train Service) । ট্রেনের আপ লাইনে ঝড়ে কোথাও ফ্লেক্স ,কোথাও গাছের ডাল পড়ে । গুমা এবং অশোকনগরের মাঝে মাঝেরহাট থেকে হাবড়াগামী ট্রেন শুক্রবার রাতে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত দাঁড়িয়ে থাকে। কালবৈশাখীর দাপটে ছিঁড়ে যায় ট্রেনের ওভারহেডের তার । চূড়ান্ত ভোগান্তিতে পড়েন বাড়ি ফেরত নিত্যযাত্রীরা। পরে বারাসত থেকে টাওয়ার ভ্যান এসে তার মেরামতি করে। রাত দশটা নাগাদ ফের ধীরে ধীরে ওই শাখায় ট্রেন পরিষেবা শুরু হয়।

এদিকে,শুক্রবার রাতে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কালবৈশাখী ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। একই সঙ্গে চলে বজ্রপাত। এদিকে নির্ধারিত দিনের ৬ দিন আগে বর্ষা ভারতের মূল ভূখণ্ডকে বর্ষা প্রবেশ করছে। ২০২৫ সালের ২৪ মে বর্ষা কেরালায় প্রবেশ করেছিল। ২০২৪ সালের ৩০ শে মে দেশে ঢুকেছিল বর্ষা। এবার ১৬মে বর্ষা ঢুকতে চলেছে আন্দামানে। শনিবারের মধ্যে আন্দামানে বর্ষা ঢুকে পড়ছে।

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বর্ষণের পূর্বাভাস জারি হয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি ।উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় এবং সঙ্গে বজ্রপাত সহ বেশ কিছুক্ষণ মুষলধারে বৃষ্টি সাময়িক স্বস্তি এনে দেয় কলকাতাবাসীর মনে।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব