বিধানসভার ফল প্রকাশের ১০ দিন পর প্রকাশ্যে এলেন জাহাঙ্গির

Share:

নিজস্ব প্রতিনিধি, ফলতা: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার ১০ দিন পর প্রকাশ্যে এলেন ফলতার জাহাঙ্গির। তৃণমূলের কার্যালয় খুলে উপ নির্বাচনের জন্য তৈরি বলে জানান তিনি। সংবাদ মাধ্যমের কাছে জাহাঙ্গিরের মন্তব্য ‘ঝুঁকেগা নহি’।জাহাঙ্গিরের অভিযোগ নিরপেক্ষভাবে ভোট পরিচালনা করা হয়নি। পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নিয়ে জাহাঙ্গিরের মন্তব্য ,২৯ তারিখে দ্বিতীয় তথা শেষ দফা ভোট ছিল ।সেদিন এই বিধানসভায় মাত্র ৩২টি বুথ নিয়ে অভিযোগ করেছিল বিরোধীরা। কিন্তু কমিশন ২৮৫ টি বুথেই ফের নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কে হারল ?আমি? তার মুখে সেই বহুল চর্চরিত এবং বিতর্কিত মন্তব্য ‘পুষ্পা ঝুঁকেগা নহি’। সিনেমায় এন্টি হিরোর সংলাপ একজন প্রার্থীর মুখে কেন তা নিয়ে আগেই কটাক্ষ করেছে বিজেপি।জাহাঙ্গিরের (Jahangir)অভিযোগ ভোটের সময় পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা(Ajay Pal Sharma) প্রচুর চাপ সৃষ্টি করেছিলেন। তা সত্ত্বে ২৯ তারিখের ভোট তিনি করিয়েছেন।

রাজ্যে পালাবদলের পর সার্বিক পরিস্থিতি দেখে তিনি চুপ ছিলেন বলে দাবি করেন। তার কথায় রাজ্যে পালাবদল হয়েছে এমন সময় স্বাভাবিকভাবে কিছুটা অশান্ত থাকে পরিবেশ। ফলতায় যাতে কোন উত্তেজনা বা অশান্তি না ছড়ায় এবং দলীয় কর্মী সমর্থকদের নিরাপত্তা বজায় থাকে সেই কারণেই তিনি নীরব ছিলেন। তবে তিনি এলাকা ছাড়েননি। পরিস্থিতির ওপর নজর রেখেছিলেন বলে দাবি করেন। বিগত সময় ফলতা জুড়ে তিনি জোর ভোট প্রচার করেছেন। তাই উপনির্বাচনে আলাদা করে প্রচারের প্রয়োজন নেই বলে মনে করছেন জাহাঙ্গির। নিজেকে ফলতার ‘ভুমিপুত্র’ আখ্যা দিয়ে তাঁর মন্তব্য, “ঝড় এলে, ঢেউ এলে মাথাটা একটু নিচু করতে হয় ।ঝড়ে আমরা একটু মাথা নিচু করেছিলাম ।আবার মাথা তুলে দাঁড়াবো।”

এবারের বিধানসভা নির্বাচনে ফলতায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করেছিল নির্বাচন কমিশন ।অভিষেক বন্দ্যোপাধ্যাযয়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে ভোটের সময় নজরদারি করতে উত্তরপ্রদেশ থেকে এন কাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মাকে নিয়ে আসা হয়েছিল পুলিশ পর্যবেক্ষক করে। ডায়মন্ডহারবার পুলিশ জেলায় অজয় পালের গন্তব্যস্থল ছিল ফলতা(Falta)। আর সেখানে পা রাখতেই জাহাঙ্গির বনাম এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মার ঠান্ডা লড়াই শুরু হয়েছিল। ফলতায় তৃণমূল প্রার্থীর বাড়ি খুঁজে বের করে তাকে সাবধান করে এসেছিলেন আদিত্যনাথের রাজ্যে ‘সিংহম’ বলে খ্যাত আইপিএস অফিসার অজয় পাল শর্মা।

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি