আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে এখন ক্ষমতায় এসেছে বিজেপি। আর তারপরই প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসে মুষলপর্ব শুরু হয়ে গিয়েছে। দলের মুখপাত্র থেকে শুরু করে প্রার্থী, বিধায়ক এবং সাংসদরা বিদ্রোহ দেখাতে শুরু করেছেন। আবার অনেকেই তলে তলে বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করে দলবদল করতে চাইছেন বলে সূত্রের খবর। আর এই আবহে বিজেপির মধ্যে যাতে বেনোজল না ঢোকে তার জন্য যোগদান কর্মসূচি আটকানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ, শুক্রবার বিজেপির সাংগঠনিক বৈঠকে এমন কড়া সিদ্ধান্তই নেওয়া হয়েছে। সুতরাং তৃণমূল কংগ্রেস থেকে যাঁরা বিজেপিতে যাবেন পরিকল্পনা করেছিলেন তাতে জল ঢেলে দেওয়া হল।

এদিকে নয়াদিল্লি থেকে কলকাতায় ফিরেছেন বিজেপির শীর্ষ নেতা সুনীল বনসল৷ আজ, শুক্রবার সল্টলেকের একটি হোটেলে রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠক বসে। সেই বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সিদ্ধান্তে সিলমোহর দিলেন সুনীল বনসল। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রকাশ্যে সংবাদমাধ্যমে বলেছিলেন, তৃণমূল কংগ্রেস থেকে কাউকে দলে নেওয়া হবে না। আর এবার শৃঙ্খলা রক্ষায় জেলা নেতৃত্বকে কড়া নির্দেশ দিলেন রাজ্য এবং কেন্দ্রীয় নেতারা। রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে আজ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী তিন মাসে কোনও যোগদান নয় বঙ্গ বিজেপিতে।

অন্যদিকে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিরোধীদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে বলে অভিযোগ। বহু তৃণমূল কংগ্রেস নেতা–কর্মীর উপর আক্রমণ করা হচ্ছে। তার উপর ভোট পরবর্তী হিংসায় একের পর এক পার্টি অফিস ভাঙা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আজ সুনীল বনসল ঘোষণা করেন, অশান্তি যারা করছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। নালিশ এলেই অভিযোগ খতিয়ে দেখে বরখাস্তের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব।

এছাড়া টোটো–অটো ইউনিয়ন বাজি, তোলাবাজিতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। জেলা নেতাদের ডেকে বৈঠকে কড়া বার্তা দিলেন সুনীল বনসল এবং শমীক ভট্টাচার্য। সকল নেতা–কর্মীদের জানানো হয়েছে, প্রত্যেকটি জেলায় শৃঙ্খলা রক্ষায় তৈরি হবে বিশেষ কমিটি। বাংলায় ক্ষমতা দখলের পরে জেলার সভাপতি এবং জেলা নেতৃত্বের সঙ্গে এই সাংগঠনিক বৈঠক করেন বঙ্গ–বিজেপি নেতৃত্ব। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্য বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলার সভাপতি ও রাজ্য পদাধিকারীদের নিয়ে বৈঠকে এমন বার্তাই দেওয়া হয়েছে। বিধায়কদের সঙ্গে রাজ্য নেতৃত্বের মধ্যে কাজের সমন্বয়ও করা হয়েছে বলে সূত্রের খবর।

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

‘অনুষ্কার জন্যেই আমি ভাল মানুষ হয়েছি, নিরামিষ খাওয়া শিখেছি’, জানালেন বিরাট কোহলি

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

হুগলির বলাগড়ে তালশাঁসের মেলা ঘিরে নজরকাড়া ভিড়

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ