হুগলির বলাগড়ে তালশাঁসের মেলা ঘিরে নজরকাড়া ভিড়

বইমেলা, গানমেলা, হস্তশিল্প মেলা, একাধিক মেলার কথা শুনেছেন, কিন্তু তালশাঁসের মেলা শুনেছেন কখনও? হ্যাঁ, হুগলির বলাগড়ের তালশাঁসের মেলা শতাব্দী প্রাচীন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বইমেলা, গানমেলা, হস্তশিল্প মেলা, একাধিক মেলার কথা শুনেছেন, কিন্তু তালশাঁসের মেলা শুনেছেন কখনও? হ্যাঁ, হুগলির বলাগড়ের তালশাঁসের মেলা শতাব্দী প্রাচীন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই মেলায় বিশেষ আকর্ষণ তালশাঁস। আজ শুক্রবার, (১৫ মে) শেষ হয়ে যাচ্ছে হুগলির বলাগড়ে তালশাঁসের মেলা। যেটি প্রতিবছর হুগলির মানুষদের কাছে বিশেষ আকর্ষণ। বলাগড়ের সোমড়া ১ পঞ্চায়েতের নাটাগড় গ্রামে এই মেলাটি বসে। আসলে ওই গ্রামে একটি জাগ্রত বাবা নোয়াজনের মন্দির রয়েছে। যেখানে প্রতি শনি ও মঙ্গলবার পুজো দেওয়ার জন্যে ভক্তদের ভিড় জমে। কিন্তু বৈশাখ সংক্রান্তিতে বার্ষিক পুজো উপলক্ষে এখানে তালশাঁসের মেলা অনুষ্ঠিত হয়। যেটি তিনদিন ধরে চলে। আজ ছিল এই মেলার শেষ দিন। এই সময় বাবা নোয়াজনের মাথায় জল ঢালার জন্যে ভোর থেকেই কাঁধে বাঁক নিয়ে ভক্তদের লম্বা লাইন পরে, পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড় উপচে পরে। কিন্তু এই মেলার নাম কেন তালশাঁসের মেলা দেওয়া হয়েছে?

যুগ যুগ ধরেই ঐতিহ্য মেনে এই মেলার আয়োজন করা হয়। যেখানে কাঁচা তাল কেটে তা থেকে সেখানে থেকে সুস্বাদু মিষ্টি জলভরা তালের শাঁস বের করা হয়। আর এই মেলায় যারা পুজো দিতে আসেন বা ঘুরতে আসেন, সকলেই আগ্রহের সঙ্গে তালশাঁস খান এবং বাড়িতে নিয়ে যান। তালের কাঁদি নিয়ে বসেন বিক্রেতারা। কয়েক শতাব্দী প্রাচীন এই মেলায় স্থানীয় ২২টি গ্রামের মানুষ পুজো দিতে আসেন। শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়। সেরা তিনটি শোভাযাত্রাকে পুরস্কৃত করা হয় পুজো ও মেলা কমিটির পক্ষ থেকে। স্বভাবতই দিন দিন মেলার জৌলুস বৃদ্ধি পাচ্ছে। তবে তালশাঁস ছাড়াও মেলায় বাদাম জিলিপির দোকান ও খেলনার সামগ্রী-সহ হরেক রকমের খাবারের দোকান বসে।

পুজো দিতে আসা একজন ভক্ত জানিয়েছেন, তিনি খড়দহ থেকে পুজো দিতে এসেছেন। এই ঠাকুর খুবই জাগ্রত। তিনি যা যা মানত করেছেন, সবই পূরণ হয়েছে। সবাই এতে বিশ্বাস করেন, তাই এখানে এই সময় খুব ভিড় হয়। ছোট থেকেই তিনি এই মেলায় আসছেন। নিয়ম মেনে পুজো দিচ্ছেন। পুজো দেওয়ার পরে তালের শাঁস কিনেছেন খেয়েছেন, বাড়িতেও নিয়ে যাচ্ছেন। তাল বিক্রেতারা বলেছেন, তাঁরা প্রতি বছরই এখানে ব্যবসায় আসেন। তাঁদের বাবা-কাকারা এই পথ দেখিয়ে গিয়েছেন। এখন তাঁরা ব্যবসা করে খাচ্ছেন। একটি তাল ২০ টাকায় বিক্রি করেন।

কয়লা ও বালি চুরি বন্ধ হবে, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

‘অনুষ্কার জন্যেই আমি ভাল মানুষ হয়েছি, নিরামিষ খাওয়া শিখেছি’, জানালেন বিরাট কোহলি

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ