শো-এর আগে বড় ধাক্কা, বাতিল হল কানিয়ে ওয়েস্টের প্রথম ভারত কনসার্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের অপেক্ষায় জল ঢেলে বাতিল হয়ে গেল জনপ্রিয় মার্কিন র‍্যাপার ইয়ে (Ye)-এর বহু প্রতীক্ষিত ভারত সফর। আগামী ২৩ মে নয়াদিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তাঁর প্রথম ভারতীয় কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রসাশনিক নির্দেশনার জেরে অনুষ্ঠানটি বাতিল করার ঘোষণা করেছে আয়োজন সংস্থা।  

এর আগে এই কনসার্টটি ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তারিখ পরিবর্তন করে ২৩ মে নির্ধারণ করা হয়। ফলে ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল। কিন্তু শুক্রবার আয়জকরা ইন্সটাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দর্শক ও দেশের নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘কর্তৃপক্ষের জারি করা নির্দেশনার কারণে ‘ইয়ে লাইভ ইন ইন্ডিয়া’ আয়োজন করা সম্ভব হচ্ছে না। দীর্ঘ কয়েক মাসের প্রস্তুতির পরও এই কঠিন সময়ে নিরাপত্তা ও জনস্বার্থই আমাদের প্রধান অগ্রাধিকার।’ একই সঙ্গে ভক্ত, সহযোগী, কলাকুশলী এবং সমর্থকদের জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে। 

আরও পড়ুন: অতিরিক্ত মদ্যপানের পর হ্যাংওভার? জেনে নিন নেশা কাটানোর সহজ উপায়

র‍্যাপার ইয়ে ‘কানিয়ে ওয়েস্ট’ নামেও পরিচিত ছিলেন। ২০০৩ সালে তাঁর প্রথম জনপ্রিয় গান ‘থ্রু দ্য ওয়্যার’-এর মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত পান। ২০০৪ সালে প্রকাশিত তাঁর প্রথম অ্যালবাম ‘দ্য কলেজ ড্রপআউট’ তাঁকে আন্তর্জাতিক তারকায় পরিণত করে। পরবর্তীতে ‘নিয়াস ইন প্যারিস’, ‘বাউন্ড ২’ এবং ‘হারিকেন’ এর মতো একাধিক হিট গানের মাধ্যমে গানের জগতে আলাদা খ্যাতি তৈরি করেন। তবে কনসার্ট বাতিলের খবরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে হতাশা। তবে নতুন তারিখ ঘোষণা হতে পারে বলে অনেকেই আশা করছেন ।

 

 

অফিসের তাড়াহুড়োর মাঝেও বানিয়ে ফেলুন ম্যাঙ্গো অ্যাভোকাডো টোস্ট, স্বাদ হবে একেবারে ক্যাফে-স্টাইল

জয়ের আনন্দের মাঝেই ধাক্কা! IPL-এ কড়া শাস্তির মুখে ঋষভ পন্থ

গরমে তৃষ্ণা মেটাচ্ছেন নানা পানীয় দিয়ে? জানেন শরবতের আসল ইতিহাস?

ফলহারিণী কালীপুজোয় দক্ষিণেশ্বর–তারাপীঠে উপচে পড়ল ভিড়, থাকছে ভোগও

দুবাই স্টাইলে ইফা চিকেন বানাতে চান? জেনে নিন রান্নার সহজ পদ্ধতি

সিনেমার বাজেট কমানোর বার্তা কমল হাসানের, সমর্থনে প্রযোজকরাও

শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর, স্বস্তিতে ভোলানাথ

‘বিজেপির জয়ের নেপথ্য কারিগর মিঠুন দা’, বাড়ি গিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

জমি কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন রবার্ট ওয়াধেরা

মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম সফরে যাচ্ছেন, বিধানসভা কেন্দ্র ছাড়ার পরও কেন ঝটিকা সফর?‌

চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে চলল বেধড়ক মার, চাঞ্চল্য বোলপুরে