ফুচকার ভেতরে হাড়ের টুকরো, দোকানদার বললেন, ‘এটা নিশ্চয়ই উড়ে এসেছে’!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ধরুন, সন্ধ্যেবেলা পরিবারের সঙ্গে মজা করে ফুচকা খেতে গিয়েছেন। টকজল, আলু আর মশলার স্বাদে যখন জমে উঠেছে আড্ডা, ঠিক তখনই হঠাৎ ফুচকার ভেতর থেকে বেরিয়ে এল একটি হাড়ের টুকরো। ভাবলেই গা শিউরে উঠছে তাইনা? এমনই  এক ঘটনা ঘটেছে গুজরাটের আহমেদাবাদে, যা এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।

ঘটনাটি আহমেদাবাদের রানিপ এলাকার। জানা গিয়েছে, এক মহিলা পরিবারের সঙ্গে  বিআরটিএস বাস স্টপের কাছে অবস্থিত ‘কৃষ্ণ ভেল পাকোড়া’নামের একটি দোকানে ফুছকা খেতে গিয়েছিলেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ তারা সেখানে পৌঁছন। প্রথম ফুচকা খাওয়ার সময়ই তিনি ভেতরে একটি চুল দেখতে পান। যদিও বিষয়টি তিনি তখন গুরুত্ব দেননি এবং এড়িয়ে যান। কিন্তু বিপত্তি ঘটে শেষ ফুচকাটিতে। মহিলার দাবি, শেষ ফুচকাটি মুখে দেওয়ার পর তিনি ভেতরে শক্ত কিছু  অনুভব করেন। পরে সেটি বের করে দেখতেই চোখ কপালে ওঠে, বুঝতে পারেন সেটি হাড়ের টুকরো ঘটনায় হতবাক হয়ে তিনি সঙ্গে সঙ্গে দোকানদারের কাছে অভিযোগ জানান। কিন্তু প্রথমে বিক্রেতা সেটিকে হাড় মানতে চাননি। তিনি দাবি করেন, সেটি কাঠের টুকরো। তবে উপস্থিত অন্য ক্রেতাদের অনেকেই বস্তুটিকে হাড় বলেই শনাক্ত করেন। এমনকি বিক্রেতা নিজে ছুরি দিয়ে সেটি কাটার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তিনি মহিলার কাছে ক্ষমা চেয়ে জানান, হয়তো কোথাও থেকে উড়ে এসে বস্তুটি খাবারের মধ্যে পড়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Gujarat Samachar English (@gujaratsamacharenglish)

আরও পড়ুনঃ ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগের আশঙ্কা

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের খাদ্য বিভাগ। তদন্তে নেমে কর্তৃপক্ষ ‘কৃষ্ণ ভেল পাকোড়া’ ঠেলাগাড়িটি বাজেয়াপ্ত করে এবং চালক দীনেশ তেলিকে ১০ হাজার টাকা জরিমানা করে। খাদ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। এই ঘটনার পর শহরের রাস্তার খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

চিলি চিকেন, তবে একটু অন্য রকম! বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদটি

সপ্তাহে দু’দিন মাছ–ভাত দিয়েই চলবে ‘‌মা ক্যান্টিন’‌, আর কী মিলবে?‌ জানালেন দিলীপ

‘ঝড়ের আগের শান্ত পরিবেশ’, ট্রাম্পের নতুন পোস্ট ঘিরে জল্পনা! নিশানায় ইরান?

হাতে সময় নেই? অফিসের জন্য দ্রুত তৈরি করুন প্রোটিনে ভরপুর এই ৫ খাবার

পাঁঠার মাংসে এবার বাদামের স্বাদ, একঘেয়ে রেসিপিতে আনুন নতুনত্ব

নেটফ্লিক্স স্টাইলে তথ্যচিত্র বানিয়ে বসের কাছে ছুটি চাইলেন কর্মচারী, ভাইরাল ভিডিও

শহরে নো-পার্কিংয়ে গাড়ি রাখলেই পকেট থেকে খসবে মোটা অঙ্কের জরিমানা!

চারধাম যাত্রার নামে চলছে সাইবার প্রতারণা! ৫৫০টি ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশের

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

মেট্রো প্রকল্পে গতি, দীর্ঘ অপেক্ষার পর কাজ শুরু কবি সুভাষে, কবে মিলবে পরিষেবা?

তৃণমূলে পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল ৫০টির বেশি আধারকার্ড

যুবভারতীতে রবি রাতে ‘মহাযুদ্ধ’, আইএসএলের শিরোপা লড়াইয়ে মুখোমুখি ইস্ট বেঙ্গল-মোহনবাগান