ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগের আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবারের ছুটির সকালেই স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। দীর্ঘ তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরমের পর অবশেষে বর্ষার আগমনের ইঙ্গিত মিলতেই বাংলার মানুষ যেন হাঁফ ছেড়ে বাঁচল। ভারতীয় আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী,  একাধিক জায়গায় প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এর জেরে এবার বাংলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। রবিবার থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে নজর দিলে দেখা যাচ্ছে, কলকাতা-সহ একাধিক জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলী, নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। এই সমস্ত জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ফলে রবিবারের ছুটির দিনে বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন আবহবিদরা।

আরও পড়ুনঃ অসহ্য গরমে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখবে এই দেশি পানীয়

অন্যদিকে উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দুই জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। সোমবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, নদীয়া ও মুর্শিদাবাদ জেলাতেও সপ্তাহের শুরুতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বলা যায়, গরমকে বিদায় জানিয়ে বাংলায় ধীরে ধীরে জমে উঠছে বর্ষার আমেজ।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি