ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, মায়াবাজার: দুর্গাপুরের মায়াবাজার নিউমার্কেট সংলগ্ন ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলের রাস্তার দীর্ঘদিনের বেহাল দশা ও সামান্য বৃষ্টিতেই জল জমার সমস্যায় ভুগছিলেন এলাকার সাধারণ মানুষ।ভোটের আগে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই(MLA Lakhan Chandra Ghorai) প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই রাস্তার সংস্কার করা হবে। বিজেপি জিতে এলে এই রাস্তার বেহাল দশা দূর করা হবে।যেহেতু এখনও ডিএমসি’র নির্বাচন হয়নি, তাই সাময়িক উদ্যোগ হিসেবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, জেলা বিজেপির মুখপাত্রর নেতৃত্বে রাস্তা মেরামতের কাজ রবিবার সম্পন্ন করেন।

এই উদ্যোগের ফলে বর্ষাকালে জল জমার সমস্যা অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার মানুষের স্বার্থে এই কাজ সাময়িকভাবে সম্পূর্ণ করে বিধায়কের প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করা হয়েছে বলে জানান বিজেপি নেতৃত্ব। এদিকে বর্ষাকালে নরক যন্ত্রনা থেকে আপাতত মুক্তি দেওয়ায় বিজেপির বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী থেকে পথ চলতি মানুষজন। তবে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে স্থানীয় দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের(DMC) নির্বাচন পর্ব হয়ে যাওয়ার পর এই রাস্তাকে অগ্রাধিকার দিয়ে স্থায়ীভাবে মেরামতি করে দেওয়া হবে।

দীর্ঘ পনেরো বছরে তৃণমূলের একাধিক নেতাদের বারবার এই রাস্তা সারানোর জন্য স্থানীয় ব্যবসায়ীরা অনুরোধ জানিয়েছেন। কিন্তু বিনিময় শুধু প্রতিশ্রুতি মিলেছে। গত ১৫ বছরে একাধিক নির্বাচন গেলেও ওই রাস্তা সারানো হয়নি। তবে বিজেপি সরকার রাজ্যের ক্ষমতায় আসার পর বিজেপি বিধায়ক ভোট চাইতে এসে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাতে উদ্যোগ গ্রহণ করায় এবং বাস্তবে রূপ দেওয়ায় খুশি সকলেই।

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি