সাতসকালে ফের মেট্রো বিভ্রাট! চরম ভোগান্তিতে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথমদিনেই মোট্রো দুর্ভোগের শিকার যাত্রীরা। সোমবার (১৮ মে) সকালে অফিস টাইমে কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ শোনা গেল যাত্রীদের মুখে। রবিবার (১৭ মে) দিনভর কাজের কারণে টালিগঞ্জ-শহিদ ক্ষুদিরাম স্টেশনে পরিষেবা বন্ধ থাকার পরও এদিন সকালে ওই অংশে ট্রেন দেরিতে চলছে বলে অভিযোগ যাত্রীদের একাংশের।

পাশাপাশি, নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামমুখী মেট্রোও সামান্য দেরিতে চলছে বলে জানা গিয়েছে। অফিস টাইমে মেট্রো বিলম্বে স্টেশনে স্টেশনে বেড়েছে যাত্রীদের ভিড়। অতিরিক্ত ভিড় মেট্রোর রেকেও। কোনও কোনও স্টেশনে ভিড়ের চাপে দরজা বন্ধ হচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের। যদিও মেট্রো সূত্রে খবর, ব্লু লাইনে শহিদ ক্ষুদিরামে মেট্রোর রেক ঘোরানোয় সামান্য বিলম্ব হওয়ায় কিঞ্চিৎ সমস্যা হয়। তবে এখন পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন-তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলের ছেলে অর্ঘ্য সহ গ্রেফতার ৫

দীর্ঘ প্রায় দশ মাস বন্ধ থাকার পর অবশেষে রবিবার থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙার কাজ শুরু হয়েছে। গত বছরের ২৮ জুলাই স্টেশনের একটি পিলারে ফাটল ধরা পড়ে। পরে আরও একাধিক গঠনগত ত্রুটি সামনে আসায় যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ওই স্টেশন থেকে মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্তই মেট্রো পরিষেবা চালু রয়েছে। এছাড়াও শুরু হয়েছে চিংড়িঘাটা মেট্রোর আটকে থাকা কাজও। নিয়ম মেনে প্রশাসনিক নির্দেশের পর ট্রাফিক ব্লক করে চলছে কাজ। মাত্র ৩৬৬ মিটার কাজের জন্য এতদিন ধরে ঝুলে রয়েছে এই রুট। তবে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই মিটে গেল সব সমস্যা। গত ১৫ মে থেকে শুরু হয়েছে চিংড়িঘাটা মেট্রোর কাজ।

ইডি দফতরে হাজির প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায়, সুজিতের মুখোমুখি বসিয়ে জেরা!‌

মুজাফফরপুরে বন্দে ভারত-সহ পরপর ৩ ট্রেনে হামলা, আতঙ্কে যাত্রীরা

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু

রেকর্ড গড়ল রীতেশ দেশমুখের ‘রাজা শিবাজী’, ১০০ কোটি টাকার ক্লাবে দ্বিতীয় মারাঠি ছবি

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

বেগুনপোড়া ভুলিয়ে দেবে এই লাউপোড়া ভর্তা, রইল সহজ রেসিপি

‘বকেয়া মহার্ঘ ভাতা ও সপ্তম বেতন কমিশন নিয়ে আলোচনা হবে’, জানালেন দিলীপ

লাভের টোপে লোপাট ১৪ লক্ষ, গয়না ব্যবসায়ীর সাথে যা হল…

মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ শুরু, সরাসরি সাধারণের কথা শুনছেন শুভেন্দু অধিকারী

সোম সকালেই শেয়ার বাজারে ধস, ৯০০ সূচক কমল সেনসেক্স

ধেয়ে আসছে কালবৈশাখী! জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতার আবহাওয়া কেমন?

২০ মন্ত্রী -সহ কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ ভি ডি সতীশনের

সাতসকালে ফের মেট্রো বিভ্রাট! চরম ভোগান্তিতে যাত্রীরা

তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলের ছেলে অর্ঘ্য সহ গ্রেফতার ৫