প্রোটিনে ভরপুর, স্বাদেও দুর্দান্ত! কম সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পনির স্ক্র্যাম্বল র‍্যাপ

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যস্ত জীবনে স্বাস্থ্যকর খাবার তৈরি করা অনেক সময় কঠিন মনে হলেও এই হাই প্রোটিন পনির স্ক্র্যাম্বল র‍্যাপ হতে পারে সেই সমস্যার সহজ সমাধান। নরম স্ক্র্যাম্বল করা পনির, টাটকা সবজি ও নরম রুটির সংমিশ্রণে তৈরি এই রেসিপি একইসঙ্গে সুস্বাদু  ও পুষ্টিকর । প্রোটিন সমৃদ্ধ পনির দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, আর সবজির ক্রাঞ্চ আলাদা স্বাদ যোগ করে।

উপকরণ

(পনির স্ক্র্যাম্বলের জন্য )

২০০ গ্রাম পনির (ঝুরো করা), ১টি ছোট পেঁয়াজ কুচি, ১টি ছোট টমেটো কুচি, ১টি ছোট ক্যাপসিকাম পাতলা কাটা, ১টি কাঁচা লঙ্কা কুচি, ১ চা চামচ আদা-রসুন বাটা, আধা চা চামচ হলুদ গুঁড়ো,  আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, স্বাদমতো নুন, ১ চা চামচ তেল বা বাটার, সামান্য ধনেপাতা কুচি।

(র‍্যাপের জন্য)

২টি হোল হুইট টর্টিলা বা রুটি, ২ টেবিল চামচ হ্যাং কার্ড বা গ্রিক ইয়োগার্ট, লেটুস পাতা, শসা ও গাজরের স্লাইস, পুদিনা চাটনি বা পছন্দমতো সস।

পদ্ধতি

একটি প্যানে তেল বা বাটার গরম করুন। কুচোনো পেঁয়াজ দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এবার আদা-রসুন বাটা ও কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। টমেটো ও ক্যাপসিকাম যোগ করে নরম হওয়া পর্যন্ত রান্না করুন।এবার হলুদ, লঙ্কাগুঁড়ো, জিরে গুঁড়ো ও নুন মিশিয়ে দিন। ঝুরো করা পনির দিয়ে ভালোভাবে মিশিয়ে ২-৩ মিনিট স্ক্র্যাম্বল করুন। ওপরে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।রুটি বা টর্টিলা হালকা গরম করে নিন। তার ওপর হ্যাং কার্ড বা গ্রিক ইয়োগার্ট মাখিয়ে লেটুস, শসা ও গাজর সাজান। মাঝখানে পনির স্ক্র্যাম্বল ভরে পুদিনা চাটনি বা সস দিন। এবার শক্ত করে রোল করে গরম গরম পরিবেশন করুন।স্বাদ, স্বাস্থ্য ও সহজ রান্নার দুর্দান্ত মেলবন্ধন এই পনির স্ক্র্যাম্বল র‍্যাপ। ব্যস্ত দিনের জন্য এটি একটি আদর্শ মিল প্রেপ রেসিপি, যা কম সময়ে তৈরি হলেও পুষ্টিগুণে ভরপুর। চাইলে নিজের পছন্দমতো সবজি বা সস যোগ করে রেসিপিটিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক