শুভেন্দুর আপ্তসহায়ক খুন: মূল অভিযুক্তকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করল CBI

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজকুমার সিংহ নামে এক যুবককে গ্রেফতার করেছে সিবিআই। আজ সোমবার (১৮ মে) সিবিআই এবং মুজফফরনগর পুলিশের যৌথ অভিযানে আটক করা হয় তাকে। হরিদ্বার থেকে দিল্লির দিকে পালানোর চেষ্টা করার সময়ে জাতীয় সড়কের ছাপার টোল প্লাজা এলাকা থেকে তাকে পাকড়াও করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। ধৃত রাজকুমারের বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলায়।

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ফল বের হওয়ার দু’দিন পর ৬ মে রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহাড়িয়ায় চলন্ত গাড়ি থামিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন করা হয় শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। বাইকে করে এসে তাঁকে গুলি করে পালান আততায়ীরা। কিছু ক্ষণের মধ্যে চন্দ্রনাথদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা শুভেন্দুর আপ্তসহায়ককে মৃত ঘোষণা করা হয়। প্রথমে বিজেপির তরফে ওই হত্যাকাণ্ডে তৃণমূল কংগ্রেস জড়িত বলে অভিযোগ করা হয়। চন্দ্রনাথের খুনের তদন্তে বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়। তদন্তে নেমে রাজ্য পুলিশের সিট সুদূর উত্তরপ্রদেশ থেকে দু’জন এবং বক্সার থেকে এক ‘শার্প শুটার’কে গ্রেফতার করে।

মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই মামলার তদন্তভার সিটের হাত থেকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। ধৃত তিন জনকে জেরা করে হত্যাকাণ্ডের মূল মাথা হিসাবে রাজকুমারের নাম জানতে পারেন সিবিআইয়ের গোয়েন্দারা। গতকাল রবিবার (১৭ মে) দিল্লির স্বরূপনগরে একটি বাড়িতে হানা দেয় সিবিআই ও উত্তরপ্রদেশ পুলিশ। কিন্তু রাজকুমার সিংহের নাগাল পাওয়া যায়নি। এর পরেই মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করেন গোয়েন্দারা। সোমবার হরিদ্বার থেকে দিল্লি হাইওয়ের একটি টোল প্লাজার কাছে অভিযুক্তকে ধরা হয়।

‘৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি’, ফাঁস হওয়া অন্তরঙ্গের দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ফোনের পিছনের কভারে তেজপাতা রাখলেই বদলাবে ভাগ্য? জানুন ভাইরাল ট্রেন্ডের সত্যি

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

মাত্র ৩০ বছরেই সাফল্যের শীর্ষে, মুম্বইয়ে কোটি টাকার বাড়ি কিনলেন সুন্দরী অভিনেত্রী

দুর্ঘটনায় ট্রাক উল্টোতেই ঘি তুলতে হুড়োহুড়ি স্থানীয়দের! ভাইরাল ভিডিও

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার