নতুন স্মার্টফোন আনল OPPO, ক্যামেরা ও ব্যাটারিতে থাকছে দুর্দান্ত চমক

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রিমিয়াম স্মার্টফোন বাজারে Samsung ও Apple-কে টক্কর দিতেই নতুন Find X9 সিরিজ নিয়ে হাজির OPPO। চিনের পর এবার ভারতীয় বাজারেও নিজেদের নতুন প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ নিয়ে এল এই সংস্থা। ভারতে লঞ্চ করা  Find X9 সিরিজের স্মার্টফোনের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে OPPO Find X9 Pro। উন্নত ক্যামেরা প্রযুক্তি, শক্তিশালী প্রসেসর এবং বড় ব্যাটারির কারণে ফোনটি ইতিমধ্যেই টেকপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ব্যাটারির ক্ষেত্রেও বড় আপগ্রেড এনেছে সংস্থা। ফোনটিতে রয়েছে ৭৫০০mAh ব্যাটারি, যা ৮০W ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে Android 16 ভিত্তিক ColorOS -এর সুবিধা মিলবে। 

নতুন OPPO Find X9 এ রয়েছে ৬.৭৮ ইঞ্চির AMOLED  ডিসপ্লে, যা ১২০Hz  রিফ্রেশ রেট এবং  দীর্ঘক্ষণ ধরে উচ্চ ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 9500 চিপসেট। ফোনটিতে ১৬GB RAM ও ৫১২GB স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে Hasselblad টিউনড ক্যামেরা সিস্টেম। এর মধ্যে রয়েছে ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো সেন্সর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং আলট্রা ওয়াইড লেন্স। সেলফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সংস্থার তরফে দাবি করা হয়েছে, কম আলোতেও এই ফোনে উন্নত মানের ছবি তোলা সম্ভব হবে। 

ভারতে OPPO Find X9 Pro-এর দাম শুরু হচ্ছে প্রায় 74,999 টাকা থেকে। ফোনটি OPPO-র অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাবে। শক্তিশালী ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং AI-ভিত্তিক ফিচারের কারণে এই ফোন সিরিজ টেকপ্রেমীদের কাছে আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশের অফলাইন রিটেল স্টোর ও ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে ফোনটির বিক্রি শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন