ইলিশ থেকে চিংড়ি, ফলতায় প্রয়াত কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজে আর কী থাকবে মুখ্যমন্ত্রীর পাতে?

Share:

নিজস্ব প্রতিনিধি, ফলতা: আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন। তার আগে মঙ্গলবার (১৯ মে) ফের ফলতায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে একটি শিব মন্দিরে পুজো দেন তিনি। তারপরেই বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে পাশে নিয়ে রোড শো করেন তিনি। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দু’ধারে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। পুষ্পবৃষ্টিতে তাঁকে ফলতায় স্বাগত জানান সাধারণ জনতা। এই রোড শোয়ের পরে নিহত বিজেপি কর্মী স্বপন মণ্ডলের বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজ করবেন তিনি। 

২০২১ সালে ভোটের আগে মিথ্যে অভিযোগে স্বপন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল। একাধিক মিথ্যে অভিযোগ দেওয়া হয়। জেলবন্দি থাকা অবস্থাতেই মৃত্যু হয় স্বপন মণ্ডলের। সেই সক্রিয় কর্মীর বাড়িতে আজ মধ্যাহ্নভোজ করবেন মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, মধ্যাহ্নভোজে থাকবে ভাত ডাল ছাড়াও দু-তিন রকম মাছ (ইলিশ ও চিংড়ি) আয়োজন করা হয়েছে। স্বপন মন্ডলের স্ত্রী নিজেই রান্না করছেন। মুখ্যমন্ত্রীর কাছে বিচারের দাবি জানাবেন স্বপন মন্ডলের পরিবার।

আরও পড়ুন-শুভেন্দুর আপ্তসহায়ক খুন: মূল অভিযুক্তকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করল CBI

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুইশোর বেশি আসন নিয়ে রাজ্যে সরকার গড়েছে বিজেপি। পালাবদল হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের দায়িত্ব তাঁর। এদিন ফলতায় নির্বাচনী প্রচারে গিয়ে নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেবেন বলে ঘোষণা করেন শুভেন্দু। শুধু তাই নয়, ফলতাতেও বহু বিজেপি কর্মী আক্রান্ত, তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিলেন তিনি। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে তিনি বলেন,  ফল প্রকাশের পর আক্রান্ত বিজেপি কর্মীদের তালিকা যেন সরাসরি তাঁকে দেওয়া হয়। তালিকা অনুযায়ী সকলে সহযোগিতা পাবে।

বিয়ের প্রস্তাব নাকচ, অপহরণ করে খুন, খাল থেকে উদ্ধার পঞ্জাবি গায়িকার দেহ

রাজনীতি চলবে না, পালাবদলের পর দুধ-গঙ্গাজলে ‘শুদ্ধিকরণ’ কঙ্কালীতলায়

মাদক ইনজেকশন দিয়ে গনধর্ষণ! অপহরণের ১৬ দিন পর উদ্ধার NEET পড়ুয়া

চলন্ত গাড়িতে যৌন নির্যাতনের শিকার মহিলা আইনজীবী, আটক ৩

২৪ ঘন্টার মধ্যে আবারও বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ক্রেতাদের মুখের হাসি উড়ল

চিকেন’স নেক নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের, কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে ১২০ একর জমি

ফলতার পুনর্নির্বাচনে লড়বেন না জাহাঙ্গির, প্রত্যাহার করলেন নিজের নাম

আরজি কর কাণ্ডে অবিলম্বে ঘটনাস্থল সিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

হাড়োয়ায় ২২০ বিঘা মাছ চাষের জমি ফেরত পেয়ে খুশিতে আবির খেললেন আদিবাসীরা

ভারতে নেট পরিষেবা বিপর্যস্ত হবে? ইরানের হুমকিতে বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব

কাগজের প্লেট তৈরির কারখানায় আগ্নেয়াস্ত্র? বিহারে পুলিশের যৌথ অভিযানে সাফল্য