১৩ ঘণ্টা নাচ, ‘ডোলা রে ডোলা রে’-এর শুটিংয়ের সময় কী হয়েছিল অন্তঃসত্ত্বা মাধুরীর?

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধুরী দীক্ষিত, বলিউডের ডান্সিং গ্ল্যামার কুইন। তাঁর নৃত্যশৈলী থেকে এক্সপ্রেসন সবটা আজও ভক্তদের মুগ্ধ করে। নব্বই দশকের মাধুরীর অভিনীত ছবিগুলিতে অন্যতম আকর্ষণ ছিল তাঁর নাচ। তবে অভিনেত্রীকে তারকাখ্যাতি এনে দেওয়ার পেছনে বিশাল ভূমিকা ছিল প্রয়াত কিংবদন্তী কোরিওগ্রাফার সরোজ খানের। যাঁর কোরিওগ্রাফিতে ‘তেজাব’-এর ‘1 2 3 4’ থেকে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কলঙ্ক’-এর ‘তাবাহ হো গ্যায়ে’ পর্যন্ত নেচেছেন মাধুরী। শুধু তাই নয়, ২০০২ সালের ‘দেবদাস’-এর আইকনিক ‘দোলা রে দোলা রে’ গানেও নেচে ঝড় তুলেছেন মাধুরী। অর্থাৎ এই নায়িকা-কোরিওগ্রাফার যখনই একসঙ্গে কাজ করেছেন, তখনই সেই গানগুলি সফলতা পেয়েছে। কিন্তু জানেন কী, দেবদাসে অভিনয়ের সময় মাধুরী দীক্ষিত গর্ভবতী ছিলেন? ওই অবস্থায় তিনি ‘ডোলা রে ডোলা রে’-তে নেচেছেন এবং একটি স্টেপ নিখুঁত করার জন্যে তার ১৩ ঘণ্টা সময় লেগে গিয়েছিল।

সম্প্রতি প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খানের ঘনিষ্ঠ সহযোগী রুবিনা খান, এই চমকপ্রদ তথ্যটি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ‘ওই গানটির শুটিং করতে ১৭ দিন সময় লেগেছিল। তার আগে এক মাস ধরে রিহার্সাল চলেছিল। ঐশ্বর্য এবং মাধুরী দুজনেই আলাদাভাবে রিহার্সাল করতেন। শুটিং সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলত, শুটিংয়ের সময়ে মাধুরী চার মাসের গর্ভবতী ছিলেন। শুটিংয়ের সময় ঘন ঘন মাথা ঘোরাত। একটু নাচ করেই বসে পড়তেন। আমার মনে আছে একটি স্টেপের জন্যে টানা ১৩ ঘণ্টা নেচেছিলেন মাধুরী। সরোজ খান যে রকমই স্টেপ দিতেন, অভিনেত্রী বারণ করতেন না। শরীর খারাপ নিয়েও হাসিমুখে তা করতেন। মাধুরীর কর্মজীবনের এমন ডেডিকেটেশন খুব কম মানুষের থাকে। একটি স্টেপ নিখুঁতভাবে করার জন্যে তিনি প্রায় ১৩ ঘন্টা ধরে শুটিং করেছিলেন।’

প্রসঙ্গত, ১৯৯৯ সালে আমেরিকায় কর্মরত চিকিৎসক শ্রীরাম নেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরেই তিনি বলিউড ছেড়ে দেন। স্থায়ীভাবে বিদেশে সংসার শুরু করেন। কিন্তু তিন বছর পর সঞ্জয় লীলা বনশালীর ডাকে ফিরে আসেন অভিনেত্রী। পরিচালক তাঁকে ‘দেবদাস’ ছবিতে চন্দ্রমুখীর ভূমিকায় অভিনয়ের জন্য রাজি করান। শুটিং শেষ করার পর ২০০৩ সালে তাঁর পুত্র আরিন নেনের জন্ম হয়। ২০০৫ সালে ছোট ছেলের জন্ম দেন। এর দুই বছর পর অনিল শর্মার ২০০৭ সালের প্রথম পরিচালিত ছবি ‘আজা নাচ লে’-এর মাধ্যমে চলচ্চিত্রে ফিরে আসেন এবং এরপর থেকে তিনি পরিবারের সঙ্গে স্থায়ীভাবে মুম্বইতেই বসবাস করছেন মাধুরী।

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু