হাওড়া স্টেশনে মিথিলা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা মিথিলা এক্সপ্রেসে আগুন। আজ, মঙ্গলবার আচমকাই ওই ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টের শৌচাগার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ধোঁয়া দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তড়িঘড়ি কামরা থেকে নেমে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় আরপিএফ, রেল পুলিশ এবং স্টেশন কর্তৃপক্ষ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট কামরাটি খালি করে সেখানে তল্লাশি চালানো হয়। তদন্তে সহায়তার জন্য স্নিফার ডগ এবং ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছায়।

রেল কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বড় ধরনের আগুন লাগেনি। হাওড়ার ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ও জনসংযোগ আধিকারিক হরি নারায়ণ গঙ্গোপাধ্যায় জানান, ‘আগুন লাগেনি। একটি অংশ থেকে ধোঁয়া দেখা গিয়েছিল। দ্রুত তা নিভিয়ে ফেলা হয়েছে। কামরার ভেতরের যে অংশ থেকে ধোঁয়া বেরোচ্ছিল সেটিকে কেটে সরিয়ে নেওয়া হয়েছে।
কী কারণে ধোঁয়া তৈরি হয়েছিল তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের রিপোর্ট হাতে এলেই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে। তবে দ্রুত পদক্ষেপের ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

‘স্বচ্ছ ভারত মিশনের আওতায় বাংলা পাচ্ছে ২০০ কোটি টাকা,’ জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

মায়ের পাঁচ বছরের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ অরিজিৎ সিংহের

অবিশ্বাস্য ছাড়, ২০ হাজার কমে পাওয়া যাচ্ছে Google Pixel 10

অফিস টাইমে ফের মেট্রোর লাইনে ঝাঁপ, চরম দুর্ভোগ যাত্রীদের

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

আইপিএলের পরেই অভিনয়ে কামব্যাক প্রীতির, কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?

নন্দীগ্রামে সেচ দফতরের জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার

‘পরকীয়ার গল্প আর না’, ধারাবাহিকের কন্টেন্ট বাড়ানো নিয়ে কড়া বার্তা পাপিয়া অধিকারীর

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

তারস্বরে হোম থিয়েটার চালিয়ে ধর্ষণের চেষ্টা! মালদায় গ্রেফতার তৃণমূল কর্মী

বুধবার দক্ষিণের একাধিক জেলায় প্রবল বজ্রপাত ও কালবৈশাখীর সর্তকতা জারি

মহেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা! হাল ফেরাতে হাজির নবদ্বীপের BJP বিধায়ক