রাজ্যে পরিবর্তনের পর, গ্রামবাংলাকে মদ মুক্ত করতে রাস্তায় লাঠি হাতে মহিলারা

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোণা: মদ মুক্ত বাংলা চাই।রাজ্যে পালাবদলের পর এবার গ্রাম বাংলাকে মদ মুক্ত করতে প্রমীলাবাহিনীদের লাঠি হাতে অভিযান গ্রামে গ্রামে। মঙ্গলবার সকাল থেকে দিনভর চলল এই অভিযান। অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলা(Pachim Medinipur District) জুড়ে দিকে দিকে গজিয়ে উঠেছে মদের বেআইনি ঠেক। মদ খেয়ে আসক্ত হয়ে পড়ছে বাড়ির গৃহকর্তা থেকে অল্প বয়সী ছেলেরা। মাঠে খেটে যে রোজগার তালা করছে দিনের শেষে মদ খেয়ে সেই পয়সা শেষ করে দিয়ে খালি হাতে বাড়ি ফিরছে।মদ খেয়ে বাড়িতে গিয়ে অত্যাচার করছে তাঁরা।

বাড়ির ছেলে মেয়েদের মারধর করছে। পাড়ায় গোলমাল করছে। ঘরের স্ত্রী এবং বৃদ্ধ বাবা – মাকে মারধর করছে। মদ খাওয়ার জন্য পয়সা দাবি করছে পরিবারের সদস্যদের কাছে। না দিলে অশান্তি করছে। ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট হচ্ছে। এর পাশাপাশি পরিবেশ নষ্ট হচ্ছে গ্রামের।এবার মদ মুক্ত করতে একত্রিত হল বিভিন্ন গ্রামের SHG গ্রুপের মহিলারা।ওই গ্রুপের মহিলাদের দাবি, রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এবার মদ মুক্ত বাংলা হোক। আমরা চাই মদ মুক্ত গ্রামবাংলা। শুধু মদ নয়, এর পাশাপাশি অন্যান্য নেশার দ্রব্য যেসব জায়গায় বিক্রি হয় সেখানেও হানা দেন ওই মহিলারা। তাদের প্রত্যেকের হাতে ছিল লাঠি, বাঁশ ইত্যাদি।

এদিন মহিলারা একত্রিত হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার বালা গ্রামে(Bala Village) লাঠি হাতে ঘুরে ঘুরে বেআইনি মদের দোকান মালিকদের সতর্ক করেন। হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন আগামীদিনে মদ বিক্রি যাতে না হয়।প্রমীলাবাহিনীদের এই অভিযান আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন তাঁরা। মদ মুক্ত জেলা চাইছেন গ্রামের মহিলারা। পুলিশের ভূমিকা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন রয়েছে। তাই প্রতিদিন মদ্যপ স্বামীর অত্যাচারে জর্জরিত এই মহিলারা এবার নিজেরাই পথে নেমেছেন নেশা মুক্ত নতুন বাংলা গড়ার ডাক দিয়ে। কারণ প্রতি রাত্রে মদ্যপ স্বামীর মার খেতে খেতে তাদের পিঠ মাটির দেওয়ালে ঠেকে গিয়েছে। তাই তারা বদ্ধপরিকর এই নেশার স্বর্গরাজ্য উপড়ে ফেলতে।

দুর্নীতি, কাটমানি ও তোলাবাজির অভিযোগে পঞ্চায়েত প্রধান গ্রেফতার

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

ঘাটালে বন্যাত্রাণের জন্য বরাদ্দ ত্রিপল, হাড়ি, কড়া সহ বহু জিনিসপত্র মিলল তৃণমূল নেতার গুদামে

‘নিজেকে খুব মিস করছি’, সোশ্যাল মিডিয়াকে বিদায় জানালেন রিয়া চক্রবর্তী, উদ্বিগ্ন ভক্তরা

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

মুক্তিযুদ্ধকে সমর্থন অপরাধ! বাংলাদেশে হিন্দু মহিলা সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করল ‘ইত্তেফাক’ কর্তৃপক্ষ

‘স্বচ্ছ ভারত মিশনের আওতায় বাংলা পাচ্ছে ২০০ কোটি টাকা,’ জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

মায়ের পাঁচ বছরের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ অরিজিৎ সিংহের

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

রাজ্যে পরিবর্তনের পর, গ্রামবাংলাকে মদ মুক্ত করতে রাস্তায় লাঠি হাতে মহিলারা

অবিশ্বাস্য ছাড়, ২০ হাজার কমে পাওয়া যাচ্ছে Google Pixel 10

অফিস টাইমে ফের মেট্রোর লাইনে ঝাঁপ, চরম দুর্ভোগ যাত্রীদের