দুর্নীতি, কাটমানি ও তোলাবাজির অভিযোগে পঞ্চায়েত প্রধান গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, পাঁচলা: হাওড়া জেলার পাঁচলা বিধানসভার জুজারশাহ গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রেফতার। পঞ্চায়েতের দুর্নীতি, কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান মন্দিরা গায়েন(Mandira Gayen)। এর পাশাপাশি প্রধান ও পাঁচলা বিধায়কের সাকরেদ ও তৃণমূল যুবনেতা শুভ মাইতিকে গ্রেফতার করল পাঁচলা থানার পুলিশ। শুভর বিরুদ্ধে পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প থেকে বিধায়কর নাম করে টাকা তোলার অভিযোগ রয়েছে। অন্যদিকে,পুলিশের গায়ে হাত পড়লে কাউকে ছাড়া হবে না।কড়া ভাষায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারী(CM Suvendu Adhikari)।র‍্যাফ জওয়ানকে মারধরের ঘটনায় মোহাম্মদ আরশাদ আনসারী নামে একজনকে গ্রেফতার করল গোলাবাড়ি থানার(Golabari P.S.) পুলিশ।

গত ২৫ শে ফেব্রুয়ারি উত্তর হাওড়ার পিলখানা এলাকায় শেখ সৌফিক নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়।হারুন খান ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ ওঠে।এরপর দোষীদের গ্রেফতারের দাবীতে রাস্তা অবরোধ করে বাইকে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা।ভাঙচুর করা হয়।এরপর বিশাল পুলিশ ও র‍্যাফ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নামে।তখন পুলিশের ওপর চড়াও হয় জনতা।র‍্যাফ জওয়ানকে লাঠি দিয়ে মারধর করা হয়।এই ঘটনায় মোহাম্মদ আরশাদ আনসারিকে গ্রেফতার করে গোলাবাড়ি থানার পুলিশ।এদিকে,বাড়ি থেকে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক যুবক। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মৃত যুবকের নাম সাদ্দাম খুঁড়েশী। তিনি বাঁকড়া(Bakra) ফাঁড়ির অন্তর্গত রসিকল এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।স্থানীয়দের দাবি, সাদ্দামের ঘাড় ও শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকেরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করার পর দেহটি এলাকায় ফেলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্ত্রী হারা হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সান্ত্বনা দিলেন মমতা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

ঘাটালে বন্যাত্রাণের জন্য বরাদ্দ ত্রিপল, হাড়ি, কড়া সহ বহু জিনিসপত্র মিলল তৃণমূল নেতার গুদামে

‘নিজেকে খুব মিস করছি’, সোশ্যাল মিডিয়াকে বিদায় জানালেন রিয়া চক্রবর্তী, উদ্বিগ্ন ভক্তরা

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

রাজ্যে পরিবর্তনের পর, গ্রামবাংলাকে মদ মুক্ত করতে রাস্তায় লাঠি হাতে মহিলারা

মুক্তিযুদ্ধকে সমর্থন অপরাধ! বাংলাদেশে হিন্দু মহিলা সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করল ‘ইত্তেফাক’ কর্তৃপক্ষ

‘স্বচ্ছ ভারত মিশনের আওতায় বাংলা পাচ্ছে ২০০ কোটি টাকা,’ জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

দুর্নীতি, কাটমানি ও তোলাবাজির অভিযোগে পঞ্চায়েত প্রধান গ্রেফতার

অবিশ্বাস্য ছাড়, ২০ হাজার কমে পাওয়া যাচ্ছে Google Pixel 10

অফিস টাইমে ফের মেট্রোর লাইনে ঝাঁপ, চরম দুর্ভোগ যাত্রীদের