অশোকনগরে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, অশোকনগর: ২০২২ সালের ৩১ জুলাই অশোকনগর থানার এলাকায় সাড়ে চার বছরের নাবালিকা শিশু তার বাড়ির সামনেই বসবাসকারী এক ব্যক্তির দ্বারা নির্যাতনের শিকার হয়। অভিযুক্ত ব্যক্তির বয়স প্রায় ৫৫ বছর এবং তিনি নিজেকে ‘সাধু’ পরিচয় দিতেন। তাঁর বাড়িতে একটি মন্দিরও ছিল।ঘটনার দিন শিশুটি খেলাধুলা করছিল। সেই সময় অভিযুক্ত ব্যক্তি তাঁকে ফুঁসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় এবং এই শিশুটির সাথে খারাপ আচরণ করে বলে অভিযোগ । শিশুটি ওই যৌন নির্যাতনের দরুন পরবর্তীকালে অসুস্থ হয়ে পড়েছিল।পরে শিশুটির পরিবার বিষয়টি জানতে পারে এবং অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল। অভিযোগ দায়ের হওয়ার পর এই মামলার তদন্তভার গ্রহণ করে অশোকনগর থানা। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে অশোকনগর থানার(Asoknagar P.S.) পুলিশ ।পরবর্তীকালে পকসো আদালতে মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয় এবং একজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিযুক্ত করা হয় এই মামলায়।মামলার গুরুত্ব বিবেচনা করে অভিযুক্তকে বুধবার ২০ বছর কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয় ।

পাশাপাশি ওই নির্যাতিতা নাবালিকাকে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেন বিচারপতি। এই ঘটনা ঘটেছিল ২০২২ সালে ৩১ জুলাই দুপুর নাগাদ। মোট ১০ জনকে সাক্ষ্যপ্রমাণ হিসেবে হাজির করা হয় আদালতে। পকসো আদালতে দ্রুততার সঙ্গে এই মামলার শুনানি পর্ব শেষ করে পুলিশের দেওয়া চার্জশিটের ওপর বিচার বিবেচনা করে আদালত অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে  ২০বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়।

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দিনদুপুরে মুখে সেলোটেপ লাগিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা, উত্তাল ক্যানিং

প্রয়াত হরিদ্বারের ‘ভাণ্ডারা রাজা বাবা’, জানেন কে ছিলেন তিনি?

বর্ষায় স্বাদ বদল করতে চান? রান্না করুন কাসনপোড়া ইলিশের ঝোল

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও