পরিকল্পনা সফল করতে রাশিভেদে জেনে নিন কোন ভুল এড়িয়ে চলতে হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, বাকশক্তি, ব্যবসার অধিপতি হিসেবে মানা হয়। আগামী ২৩ মে বৃষরাশিতে উদিত হবে বুধ। এই গ্রহের শক্তি মানুষের চিন্তা-ভাবনায় প্রভাব ফেলবে। কথা বলার ক্ষেত্রে স্থিতিশীলতা আনবে। এই সময় অর্থ সঞ্চয় থেকে কাজের খুঁটিনাটি সহ একাধিক দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। অনেক পরিকল্পনা করলেও সামান্য ভুল হলেই বিপদ। তাই বড় কোনও পদক্ষেপ নিতে চাইলে ঠাণ্ডা মাথাতে সিদ্ধান্ত নিতে হবে। রাশি ভেদে জেনে নিন, পরিকল্পনা সফল করতে চাইলে ভুলগুলো এড়িয়ে চলতে হবে।

মেষ- এই রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ঘরে বুধ শক্তিশালী হচ্ছে। এই সময় নতুন আর্থিক পরিকল্পনা তৈরি হতে সাহায্য করবে। পারিবারিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সঞ্চয়ের দিকে মনোযোগী হতে হবে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও বুদ্ধিমত্তা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে। পরিবারের কারও সঙ্গে কঠোরভাবে কথা বলা থেকে বিরত থাকতে হবে। অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলতে হবে। অপ্রত্যাশিত খরচ হতে পারে। বিচক্ষণতার সঙ্গে সেটা সামাল দিতে হবে। ওম বুধায় নমঃ মন্ত্র জপ করতে হবে। বুধবার শাকসব্জি দান করতে হবে।    

বৃষ- এই রাশির প্রথম ঘরে বুধ শক্তিশালী রয়েছে। এরফলে আত্মবিশ্বাস ও চিন্তাভাবনা সুদৃঢ় হবে। জাতক-জাতিকারা পড়ুয়া হলে পড়াশোনা ও পরীক্ষার ফল ভালো হবে। যেকোনও আর্থিক পরিকল্পনা উন্নত হবে। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। বিবাদের সৃষ্টি হতে পারে। তাই যেকোনও বিবাদ এড়িয়ে চলুন। অন্য মানুষের কথা শুনুন। প্রতিকার হিসেবে গরুকে সবুজ ঘাস খাওয়ান এবং গুরুজনদের আশীর্বাদ গ্রহণ করুন।

মিথুন- এই রাশির জাতকদের খরচ সামান্য বাড়তে পারে। অস্বস্তিকর অনুভূতি তৈরি হতে পারে। কাজের চাপ বজায় থাকবে, কিন্তু সঠিক পরিকল্পনার মাধ্যমে সবকিছু সামলে নেওয়া সম্ভব হবে। মিথুন রাশির যাঁরা দেশের বাইরে রয়েছেন, তাদের নতুন সুযোগ আসতে পারে। চিন্তা করে মানসিক অশান্তিতে থাকবেন না। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। ভগবান গণেশকে দুর্বা অর্পণ করতে হবে। মনে নেতিবাচক চিন্তা এলে, তা দূর করতে হবে।

কর্কট- কর্কট রাশির লাভের ঘরে বুধ শক্তিশালী হচ্ছে। সামাজিক মেলামেশা থেকে নিজের পরিচিতির সদ্ব্যবহার করতে হবে। পড়ুয়াদের জন্য খুব ভালো সময়। পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। মনও খুশি থাকবে। কিন্তু অর্থ অপচয় করা থেকে দূরে থাকবেন। বুধবার বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করতে হবে। সফল হেতে চাইলে সবুজ মুগডাল দান করতে হবে।

সিংহ- এই রাশির জাতকদের কর্মজীবনে সাফল্যা আসবে। নতুন স্বীকৃতি পেতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকতে হবে। নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক কোনও দায়িত্ব অবহেলা করবেন না। কোনও নতুন কাজ শুরু করতে চাইলে গণেশের পুজো করুন।   

কন্যা- এই রাশির জাতক-জাতিকারা পড়াশোনা, ধর্মীয় কাজের প্রতি আগ্রহী হবে। বহুদিন ধরে আটকে থাকা কাজ সফল হওয়া শুরু করবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই রাশির জাতক-জাতিকারা কথা বললে অন্যরা মুগ্ধ হবে। ভাই-বোনদের সঙ্গে সম্পর্কে একটু সংযোম বজায় রাখতে হবে। কর্মক্ষেত্রে নতুন কিছু শিখবেন। যা ভবিষ্যতে উপকারি হিসেবে বোঝা যাবে।

তুলা- এই রাশির জাতকদের জন্য আকস্মিক পরিবর্তন হতে পারে। মেজাজের ওঠানামা ধরা পরতে পারে। অতীতের কোনও সমস্যা ফের মাথাচাড়া দিতে পারে। তাই পরিবারের সদস্যদের সঙ্গে সমঝে কথা বলুন। আর্থিকদিক থেকে সতর্ক থাকতে হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে।প্রতি বুধবার সবুজ ফল দান করলে ভালো ফল পাবেন।

বৃশ্চিক- এই রাশির জাতক-জাতিকাদের ব্যবসা ও অংশীদারিত্বে প্রভাব পরতে চলেছে। জীবনসঙ্গী হোক বা ব্যবসায় অংশীদারের সঙ্গে ব্যবহার একটু নম্র করতে হবে। এই সময় আত্মবিশঅবাস বাড়বে। সাফল্য পেতে ওম বুম বুধায় নমঃ জপ করুন। সব বিষয়ে তর্ক না করে চুপ থাকলে ফল পাবেন।

ধনু- এই রাশির জাতক-জাতিকাদের জীবনে চাপ আসতে পারে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। কিন্তু বিচক্ষণতা ও শৃঙ্খলার জেরে সাফল্য মিলবে। এই সময় খরচ কিছুটা বাড়তে পারে। খরচের ওপরে রাশ টানতে হবে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। বুধবার সবুজ মটর ডাল দান করা খুব শুভ বলে মনে করা হয়।  

মকর বুধের এই গোচর মকর রাশির জাতকদের পরিকল্পনা করা ক্ষমতাকে বাড়িয়ে দেবে। শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভালো সময়। মানুষের সঙ্গে মেলামেশা করুন। তারফলে দীর্ঘদিনের লক্ষ্য অর্জন করতে পারবেন। আচমকা, ভাবনা তিন্তা না করে কোনও সিদ্ধান্ত নেবেন না। ভগবান বিষ্ণুকে পুজো করার পাশাপাশি ছোটোদের সাহায্য করুন।

কুম্ভ-এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন ও বাড়িতেও প্রভাব দেখা যাবে। পারিবারিক ক্ষেত্রে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সঠিক পরিকল্পনা করলে উন্নতির সুযোগ রয়েছে। গরুকে সবুজ ঘাস খাওয়াতে হবে।  

মীন-এই রাশির জাতক-জাতিকাদের সাহস ও বীরত্বের বিষয়টি সামনে আসবে। কথা বলার ভঙ্গি প্রশংসিত হবে। ভ্রমণযোগ রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে ইতিবাচর প্রভাব রয়েছে। গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে।

 

শহর জুড়ে অ্যাকশন ইডির

গরমে কেন বাড়ে রাগ? জেনে নিন এর পেছনে আসল কারণ

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

আজ সাংবাদিক ও সোনা ব্যবসায়ীদের জন্যে দারুণ দিন, তাঁদের জীবনে বড় পরিবর্তন…

কন্যাসন্তানকে খুন করে অস্বীকার! ডিএনএ রিপোর্টই ধরিয়ে দিল দম্পতি-কে

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বানান হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ, রইল সহজ রেসিপি

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

পরিকল্পনা সফল করতে রাশিভেদে জেনে নিন কোন ভুল এড়িয়ে চলতে হবে

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত