অস্বস্তির মাঝেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতাও! কেমন থাকবে আবহাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রবল গরমে নাজেহাল বঙ্গবাসী। ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি একবারে চরমে উঠেছে। এই অস্বস্তি থেকে এখনই মুক্তি নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শুক্রবার দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি সাময়িক বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমা কলকাতাও। আগামী রবিবার পর্যন্ত এই অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে। শুক্রবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হলেও অস্বস্তি থেকে মুক্তি নেই। আর্দ্রতার জেরে ভোগান্তি বৃদ্ধি পাবে। কয়েকটি জেলাতে শুক্রবার বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া ও পশ্চিম মেদিনীপুরও ভিজতে পারে বিক্ষিপ্তভাবে। সামান্য বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও। বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। বৃষ্টি হলেও অস্বস্তি বজায় থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে।

দক্ষিণবঙ্গ যখন পুড়ছে, তখন উত্তরবঙ্গে জারি রয়েছে বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত দফায় দফায় এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে আন্দামানে বর্ষা এসে গিয়েছে। নির্ধারিত সময়ের ছয়দিন আগে কেরলে বর্ষা প্রবেশ করবে বলে জানা গিয়েছে। তারমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম চরমে উঠবে।

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা