‘‌ব্যারাকপুরে বিজেপি কর্মীদের গায়ে হাত তুললে দেখে নেব’‌, কড়া হুঁশিয়ারি কৌস্তভের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদল হলেও অনেক জায়গায় বিজেপির উপর হামলা করছে তৃণমূল বলে অভিযোগ উঠেছে। যদিও তৃণমূল পাল্টা দাবি করছে ভোট পরবর্তী হিংসার। এই অভিযোগ পাল্টা অভিযোগ করা হলেও বহু বিজেপি কর্মী আক্রান্ত হতে দেখা গিয়েছে। সরকারি–বেসরকারি হাসপাতালে বহু বিজেপি কর্মী আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এই আবহে এবার ব্যারাকপুরে কোনও বিজেপি কর্মীর গায়ে হাত তুললে দেখে নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক কৌস্তভ বাগচী।

এদিকে নিজেদের কর্মীদের বাঁচাতে এভাবেই হুঁশিয়ারি দিতে হয়েছে বিধায়ককে। কারণ তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই স্থানীয় তৃণমূল নেতাদের উদ্দেশে একটি ভিডিও বার্তায় বিধায়ক কৌস্তভ বাগচী সরাসরি বলেছেন, ‘‌ব্যারাকপুরে কোনও বিজেপি কর্মীকে ছোঁয়ার চেষ্টা করলে দেখে নেব। যদি কোনও তৃণমূল নেতা বিজেপির নাম নিয়ে হুমকি দেয় অথবা আমাদের কর্মীদের ভয় দেখায়, তাহলে তার জন্য অসীম ঝামেলা অপেক্ষা করছে।’‌

অন্যদিকে ব্যারাকপুরের বিধায়ক স্পষ্ট করেছেন, তাঁর দলের কর্মীদের উপর অত্যাচার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্দিষ্ট সূত্রে তা তিনি জানতেও পেরেছেন। আর নির্বাচনের সময় যারা বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছে তাদের কোনও জায়গা তাঁর কাছে নেই। এই বিষয়ে বিধায়ক তথা আইনজীবী কৌস্তভ বাগচীর কড়া হুঁশিয়ারি, ‘‌একটা কথা পরিষ্কার করে দিচ্ছি এখন ব্যারাকপুরে শুধুমাত্র একটাই দরজা আছে, সেটা হল কৌস্তভ বাগচীর দরজা। অন্য কোনও দরজায় টোকা দেওয়া একেবারেই অর্থহীন। যেসব তৃণমূল নেতা–কর্মী আমাদের বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করেছে, তাদের জন্য এখানে কোনও জায়গা নেই। অন্যরা হয়তো তোমাদের এই বুলিং সহ্য করে, কিন্তু আমি কখনও সহ্য করব না।’‌

এছাড়া কদিন ধরে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে তীব্র আধিপত্যের লড়াই চলছে। বিজেপি কর্মীরা অভিযোগ করে আসছেন, স্থানীয় তৃণমূল নেতারা বিধানসভা নির্বাচনের ফলাফলের পর তাদের ওপর নিয়মিত হামলা, হুমকি এবং অত্যাচার চালিয়ে যাচ্ছে। আর এবার তা নিয়ে বিধায়ক কৌস্তভ বাগচীর কড়া প্রতিক্রিয়া, ‘‌আমরা আর চুপ করে থাকব না। বিজেপি কর্মীরা যদি কোনও অত্যাচারের শিকার হয়, তাহলে তার জবাব দেওয়া হবে। বিধানসভা নির্বাচনে তৃণমূলের হারের পর ব্যারাকপুর এখন বিজেপির শক্ত ঘাঁটি হয়ে উঠছে। এখানে তৃণমূলের আর আগের মতো দাপট চলবে না।’‌

সাত বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে খুন, গর্জে উঠলেন সাকিব-মাশরাফিরা

‘‌বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইন দিয়ে আছেন তৃণমূলীরা’‌, বড় দাবি শমীকের

রবিবার বিশেষ পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো, জেনে নিন সময়সূচী

ফ্রান্সে পৌঁছলেন ঐশ্বর্য, ফুল দিয়ে অভিনেত্রীকে স্বাগত ‘Cannes’-এর

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ঠাঁই হল না এক ঝাঁক তারকার

ফের কালিয়াচক থেকে উদ্ধার ১১ লক্ষ টাকার জাল নোট,ধৃত ১

‘কষ্ট এখানেই শেষ নয়…’ মা হওয়ার পর মানসিক অবসাদ নিয়ে অকপট পরিণীতি

‘সার কিনতে দুর্নীতি হয়েছে, অডিট হবে’‌, বিস্ফোরক অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

১ জুন থেকে কত সংখ্যক সরকারি বাস চলবে? জানিয়ে দিল পরিবহণ দফতর

মহিলাদের অশ্লীল ভাষায় গালমন্দের অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী, উত্তেজনা পুখুরিয়ায়

তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল আমেরিকা