ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, ফুলিয়া: নদিয়া জেলার ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ।শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার(Fulia) বুইচা পাবনা পাড়ায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় মেম্বার ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ। তাঁর বিরুদ্ধে অভিযোগ এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও তার বৃদ্ধা মাকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই শিক্ষিকা ফুলিয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগকারী পিঙ্কি ঘোষ(Pinki Ghosh) উমাপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।

তাঁর অভিযোগ, বৃহস্পতিবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ প্রতিবেশী তৃণমূল মেম্বার জ্যোৎস্না ঘোষ, তার স্বামী অমর ঘোষ এবং ছেলে অলক ঘোষ তাঁর বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। ঘর থেকে ওই শিক্ষিকা বেরিয়ে আসলে তাঁকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করা হয়। বৃদ্ধা মা মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয় এবং উভয়কেই মৃত্যুর হুমকি দেওয়া হয়।পিঙ্কি ঘোষের দাবি, তিনি ও তাঁর পরিবার বিজেপি সমর্থক হওয়ার কারণেই প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছেন। পরিবারে কোনো পুরুষ সদস্য না থাকায় অত্যাচারের মাত্রা ক্রমশ বাড়ছে বলেও তিনি জানান। উল্লেখযোগ্য, ভোটের ফলাফল প্রকাশের পর অভিযুক্তের ছেলে অলক ঘোষ হঠাৎ গেরুয়া আবীর মেখে বিজেপির পতাকা হাতে ছবি তুলে দলবদলের ভান করে বলেও অভিযোগকারী দাবি করেছেন।

বিজেপির স্থানীয় নেতা চঞ্চল চক্রবর্তী(BJP Leader Chanchal Chakraborty) বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে ওই শিক্ষিকা মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন এবং বারবার তাঁর কাছে সাহায্য চেয়েছেন। তিনি বলেন, “একজন শিক্ষিকার এই দুরবস্থা মেনে নেওয়া যায় না। নির্বাচনের পরেও অত্যাচার থামছে না।” তিনি শুক্রবার পুলিশকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।অপরদিকে পঞ্চায়েত সদস্যের দাবি তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ এই অভিযোগের তদন্তের আশ্বাস দিয়েছে।

দিল্লিতে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে গিয়ে মোদীর সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

সিলেটে প্রকাশ্যে হিন্দু পুলিশ কর্মীকে কুপিয়ে খুন করল মাদকপাচারকারী

সাত বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে খুন, গর্জে উঠলেন সাকিব-মাশরাফিরা