চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৯০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের প্রাণঘাতী হামলায় কাঁপল চিন। কয়লা খনিতে আচমকাই ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে, আর এখনও বহু শ্রমিক খনির ভেতরে আটকা পড়ে রয়েছেন। উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন।

চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সেই সময় খনির ভেতরে প্রায় ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, শনিবার (২৩ মে) সকাল ৬টা পর্যন্ত প্রায় ২০০ শ্রমিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও ১৪ জন নিখোঁজ রয়েছেন। তবে এখনও ৩৮ জন শ্রমিক খনির ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে জোরকদমে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান দ্রুত ও আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। বিস্ফোরণে মৃতের সংখ্যা রাতারাতি ৮ থেকে বেড়ে ৯০-তে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, ‘লিউশেনিউ কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানতে পেরেছেন যে, এই দুর্ঘটনায় ৯০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।’ 
শানসি প্রদেশকে চিনের কয়লা শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ধরা হয়। প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের এই প্রদেশে গত বছর প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন টন কয়লা উৎপাদন হয়েছে, যা দেশের মোট উৎপাদনের প্রায় এক এক-তৃতীয়াংশ। তবে খনি নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে রয়েছে শানসি। গত কয়েক বছরে একাধিক দুর্ঘটনায় বহু শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে, যা নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকে আবারও সামনে এনে দিয়েছে।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা