কয়লা পাচার মামলায় বুদবুদ থানার প্রাক্তন ওসি সহ মোট ১২ জনকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সালের কয়লা পাচারের মামলায় ফের সক্রিয় ইডি। ওই মামলায় একাধিক কয়লা ব্যবসায়ী ও প্রাক্তন ওসি-কে তলব করল ইডি। তলব করা হয়েছে, কৃষ্ণা কয়াল, রীতেশ সিং, লোকেশ সিং, যুধিষ্ঠির ঘোষ, নরেন্দ্র খারকা ও প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। ওই মামলায় অন্যতম অভিযুক্ত আসানসোল দুর্গাপুর কমিশনারেটের বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। এর আগে ওই মামলায় আগে একাধিকবার মনোরঞ্জনকে তলব করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে মুখোমুখি হয়নি মনোরঞ্জন। আগামী সপ্তাহে ওই ব্যবসায়ীদের তলব করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। 

সূত্রের খবর, প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে আগে রাজ‍্য পুলিশের তরফে ক্লোজ করা হয়েছে। কয়লা পাচারের প্রোটেকশন মানি নেওয়ার অভিযোগ ছিল মনোরঞ্জনের বিরুদ্ধে৷ অভিযোগ, ব্যবসায়ীদের টাকা পাচার করতে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন তিনি। সেই অভিযোগ ঘিরেই এবার নতুন করে তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হতে পারে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন-গ্রামের রাস্তা তৈরির টাকা আত্মসাৎ করার ঘটনায় তৃণমূল প্রধানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

সম্প্রতি জমি প্রতারণা, তোলাবাজির মামলায় ইডির হাতে গ্রেফতার হয় সোনা পাপ্পু। এর আগে কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে সোনা পাপ্পুকে পাঁচ বার সমন পাঠানো হলেও তিনি হাজিরা এড়িয়ে যান। তারপর হঠাৎই ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। এরপর সিজিও কমপ্লেক্সে দীর্ঘক্ষণ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় এই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই একই মামলায় এর আগে ব্যবসায়ী জয় কামদারকেও গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক