হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেওড়াতে

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্যামপুর: শনিবার ওষুধের দোকানের মালিক এবং হাতুড়ে চিকিৎসকের যোগসাজশে ভুল চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল হাওড়ার শ্যামপুর থানা এলাকায় দেওড়াতে। মৃতের নাম লক্ষীকান্ত হাজরা (Laxmikanta Hazra)। বয়স ৫০। বাড়ি দেওড়াতে। জানা গেছে লক্ষ্মীকান্ত বাবুর ছেলের গত বেশ কিছুদিন আগে পক্স হয় ।পরে লক্ষীকান্তবাবুও পক্সে আক্রান্ত হন। স্বাভাবিকভাবেই দেওড়াতে (Deora) একটি ওষুধের দোকানে চেম্বার করা গ্রামীণ চিকিৎসক জনৈক তানভীর আলী খানের কাছে চিকিৎসা করেন তিনি।

বেশ কিছুদিন চিকিৎসা করার পর ক্রমশ অবস্থান অবনতি হচ্ছে দেখে পরিবারের লোকজন লক্ষীকান্ত বাবুকে প্রথমে বাগনান ২ নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখান থেকে তাকে রেফার করা হয় অন্যত্র। এরপর বেলেঘাটা আইডি হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় ওষুধের দোকানদার এবং ওই গ্রামীন চিকিৎসকের যোগসাজশে ভুল চিকিৎসার জন্য লক্ষীকান্তবাবু মৃত্যু হয়েছে এবং দোষীদের শাস্তি দাবিতে শনিবার সকালে রাস্তায় মৃতদেহ রেখে পথ অবরোধ করে মৃতের পরিবার ও আশপাশের লোকজন।

পরে শ্যামপুর থানার (Shyampur P.S.) পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওষুধের দোকানদারকে আটক করে নিয়ে যায়। পুলিশি আস্বাসে অবরোধ উঠলেও অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি করছে এলাকার লোকজন। এই ঘটনায় দেওড়াতে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ওষুধের দোকানটি আপাতত বন্ধ করে দিয়েছে পুলিশ।চিকিৎসক তানভীর আলী খানকে পুলিশ খুঁজছে। ওই এলাকায় আরও এই ধরনের হাতুড়ে চিকিৎসক (Quack Doctor)আছে কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান আলি মণ্ডল

অল্লু অর্জুনের সঙ্গে বেসিলের নতুন ছবি কী ‘শক্তিমান’? অবশেষে মিলল স্পষ্ট ইঙ্গিত

ক্যালিফোর্নিয়া যেকোনও সময় বিস্ফোরণ, ঘরবাড়ি ছেড়ে পালালেন ৪০ হাজার বাসিন্দা

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে একই পর্দায় বাংলাদেশি নায়ক জায়েদ খান

বিশ্বকাপের আগে মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বৃহস্পতিবার ২৮ মে ‘বকরি ঈদ ‘ উপলক্ষে রাজ্যে ছুটি ঘোষণা করল নবান্ন

শান্তনুর কান্দির বাড়ি বাজেয়াপ্তের তোড়জোড়, কী উদ্ধার হল ইডির অভিযানে?

‘বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইনে থাকার পরামর্শ দিয়েছিলেন মা’, বিস্ফোরক স্বীকারোক্তি নায়িকার

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

‘পরিযায়ী হয়ে কাউকে আর রাজ্যের বাইরে যেতে হবে না’, অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বার্তা শমীকের

বাইপাসের ধারে তৃণমূলের অফিস ছাড়তে হচ্ছে, নোটিশ দিলেন মালিক

গ্রামের রাস্তা তৈরির টাকা আত্মসাৎ করার ঘটনায় তৃণমূল প্রধানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ