‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্ন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘আগামী জুলাই মাস থেকেই রাজ্যবাসী আয়ুষ্মান ভারতের প্রকল্পের আওতায় চলে আসবে, দেওয়া হবে কার্ড,’ আজ, শনিবার এমনটাই জানিয়েছেন তিনি। সঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেছেন, ‘স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত ৬ কোটির বেশি উপভোক্তার নাম আয়ুষ্মান ভারত প্রকল্পে থাকছে। ছয় কোটির বেশি মানুষকে প্রথম দফায় আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়ুষ্মান ভারতে ৯৭৬ কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্র।’ 

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, এমন কেউ যদি আয়ুষ্মান ভারত স্কিমে যুক্ত হতে চান, তাঁদের জন্যও সুযোগ থাকছে। আলাদা করে ক্যাম্প করে জুন মাস থেকে সেই ব্যক্তিদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।’ তবে শুধুই কি রাজ্যের বাসিন্দারা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় থাকবেন? এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘পশ্চিমবঙ্গের যে সব বাসিন্দা কর্মসূত্রে বা পড়াশুনার জন্য অন্যরাজ্যে আছেন, তেমন এক কোটি মানুষও এই স্কিমের সুবিধা পাবেন। আগের সরকার স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে বিরোধিতা করত। যার ফলে কেন্দ্রের কোনও প্রকল্পের সুবিধা পেতেন না রাজ্যবাসী। এবার থেকে সেই বাধা আর থাকছে না। কেন্দ্র ও রাজ্য যৌথভাবে কাজ করবে, যার সুফল পাবেন রাজ্যবাসী।’

আরও পডুন: জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে টিকাকরণ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘২১০৩ কোটি টাকা ভারত সরকার ন্যাশনাল হেলথ মিশন-এর আওতায় এই অর্থবর্ষে অনুমোদন মিলেছে। তার মধ্যে ৫০০ কোটি টাকা আজই দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী জে পি নাড্ডা। বাংলার কাছে আজ সুখের ও গৌরবের দিন।’ রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রেও নিয়োগে দুর্নীতি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘যতটা প্রস্তাব হয়েছিল, তার মাত্র ৫৩ শতাংশ নিয়োগ হয়। স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। গোটা বিষয়টি নজরে রাখছি, খতিয়ে দেখব।’

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ