গ্রামের রাস্তা তৈরির টাকা আত্মসাৎ করার ঘটনায় তৃণমূল প্রধানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: গ্রামের রাস্তা তৈরির জন্য বরাদ্দ টাকা লুটপাটের অভিযোগে তৃণমূলের প্রধানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের।বিক্ষোভকারীদের দাবি গ্রামের রাস্তা তৈরির জন্য বরাদ্দ টাকা এবং ১০০ দিনের কাজের টাকা লুটপাট করে খেয়েছে প্রধান।তাই তদন্ত করে প্রধানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।সন্দেশখালির(Sandeshkhali) বয়ারমারী ২ পঞ্চায়েতের ঘটনা ।বয়ারমারী ২ পঞ্চায়েতের সাকদা এলাকায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখান । বিক্ষোভ কারীদের দাবি বয়ারমারী ২ পঞ্চায়েতের প্রধান নাবিলাল মোল্লা(Panchayet Pradhan Nabilal Molla) সবরকম দুর্নীতির সাথে যুক্ত । রাস্তা তৈরি না করে রাস্তা তৈরীর সরকারি বোর্ড লাগিয়ে ছবি তুলে আবার সেই বোর্ড খুলে নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে। কোনো রাস্তা হয়নি।

এখনো এইসব এলাকায় মাটির রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে । একাধিক ইটের রাস্তা । এইসব মাটির এবং ইটের রাস্তা দুটির গত পাঁচ বছরের মধ্যে অন্তত পাঁচবার করে টাকা বরাদ্দ হয়েছে ।টাকা বরাদ্দ হলেই বোর্ড নিয়ে লোকজন নিয়ে মিষ্টি নিয়ে চলে আসে রাস্তায়।বোর্ড লাগায় মিষ্টি বিতরণ করে ছবি তোলে ।আবার বোর্ড খুলে ভ্যানে করে নিয়ে চলে যায়। ১০০ দিনের কাজ না করিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে।এইসব ইটের রাস্তা এবং মাটির রাস্তা দিয়ে বর্ষার সময় ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বয়স্ক মানুষ হাঁটতে পর্যন্ত পারে না । অসুস্থ রোগীদের কাঁধে করে পাকা রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হয়। এই ২০২৬ সালে এসেও এখনো মাটির রাস্তা। যে রাস্তা দিয়ে পাঁচটি গ্রামের মানুষ যাতায়াত করে। কিন্তু সেই মাটির রাস্তা পাকা রাস্তা তৈরি হওয়ার জন্য পাঁচ বার টাকা বরাদ্দ হয়েছে বলে দাবি গ্রামের মানুষের ।

রাস্তাগুলো আর ঠিক করা হয় না। এলাকার মানুষ বলতে গেলে তাদেরকে মুখের ওপরে বলে দেওয়া হয় রাস্তার হবে না ।আর এই সব কারণেই সরকার পরিবর্তন হতেই গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রধানের গ্রেফতারের দাবিতে এবং এলাকার রাস্তাঘাট উন্নতির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে।আর এই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ সেই নাবিলাল মোল্লা বলেন ,আমি কোন দুর্নীতি করিনি , কারা বিক্ষোভ দেখাচ্ছে কেন দেখাচ্ছে আমি বলতে পারব না । সরকার তদন্ত করুক ।তদন্ত করে দেখুক ।

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১