বৃহস্পতিবার ২৮ মে ‘বকরি ঈদ ‘ উপলক্ষে রাজ্যে ছুটি ঘোষণা করল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বকরি ঈদের ছুটি দেওয়া হবে আগামী সপ্তাহের ২৮ মে বৃহস্পতিবার। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় শনিবার। আগে সোশ্যাল মাধ্যমে প্রচার হয়েছিল ২৬ ও ২৭ মে ঈদের ছুটি দেওয়া হবে। কিন্তু পরে জানানো হয়েছে শুধুমাত্র ২৮ মে বৃহস্পতিবার ঈদ উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করছে। শনিবার নবান্ন থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।হিজরি ক্যালেন্ডারের ১২তম ও শেষ মাস ধু-অল হিজা (Dhu Al Hijja)-র দশমতম দিনে পালিত হয় ইদ-উল-আধা (Eid Ul Adha)। আকাশে নতুন চাঁদ ওঠার (crescent moon) সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে মুসলিম ধর্মাবলম্বীরা এই উত্‍সব (Islamic festival) পালন করেন। এ বছর কবে বকরিদের ছুটি ? জানা গিয়েছে, আরব দেশগুলিতে ঈদের ছুটি থাকবে ২৫ মে থেকে ২৯ মে। ১ জুন থেকে কাজে ফিরবে সকলে। এ বছর বকরি ঈদ কবে, তা নিয়ে সংশয় থাকলেও অবশেষে তারিখ ঘোষণা হয়েছে।

এ বছর ভারতে ঈদ-উল-আধা কবে পালিত হবে, তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দেয়।২৭ না ২৮ মে,কবে বকরি ঈদ? পরে জানা যায় ২৮ মে, বৃহস্পতিবার পালিত হবে ঈদ। সরকারি ছুটির ক্যালেন্ডারে ২৭ মে ছুটির দিন হিসেবে উল্লেখ থাকলেও ঈদ পরের দিন পালিত হওয়ায় ২৮ তারিখেই ছুটি থাকবে রাজ্যে। সেদিনই বন্ধ থাকবে সমস্ত সরকারি দফতর স্কুল-কলেজ, ব্যাংক সহ অন্যান্য অফিস।চলতি মাসেই মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব বখরি ঈদ। একে কুরবানির ঈদও বলা হয়। নাখোদা মসজিদের তরফে জানানো হচ্ছে, ২৮ মে, বৃহস্পতিবার পালিত হবেবখরি ঈদ ।

সরকারি ছুটির ক্যালেন্ডারে ২৭ মে ছুটির দিন হিসেবে উল্লেখ থাকলেও ঈদের পরের দিন উৎসব পালিত হওয়ায় ২৮ তারিখেই ছুটি থাকবে রাজ্যে। সেদিনই বন্ধ থাকবে সমস্ত সরকারি স্কুল-কলেজ, অফিস।ঈদের প্রার্থনার পরেই কুরবানি দেওয়া হয়ে থাকে। কুরবানি দেওয়া পশুর মাংস ৩ ভাগে ভাগ করেন মুসলিমরা। একটা ভাগ গৃহস্থ নিজে রাখেন, অন্য একটি ভাগ আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের মধ্যে ভাগ করে দেন এবং তৃতীয় ভাগটি দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয় ।

‘এমন ছেলে সব বাবাই যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন বাবা ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

রুক্মিণীর বিকিনি পরা ভুয়ো ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ

বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান আলি মণ্ডল

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

অল্লু অর্জুনের সঙ্গে বেসিলের নতুন ছবি কী ‘শক্তিমান’? অবশেষে মিলল স্পষ্ট ইঙ্গিত

বিশ্বকাপের আগে মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বৃহস্পতিবার ২৮ মে ‘বকরি ঈদ ‘ উপলক্ষে রাজ্যে ছুটি ঘোষণা করল নবান্ন