অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান আলি মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি,আড়ংঘাটা: যার নাম শুনলেই আতঙ্কে কাঁপত সাধারণ মানুষ।যে নিজের দাপটে এলাকাকে বানিয়ে ফেলেছিল ভয় আর অত্যাচারের সাম্রাজ্য,সেই তৃণমূলের তথাকথিত ‘বাঘ’ রমজান আলি মণ্ডল(Ramjan Ali Mandal) এবার পুলিশের হেফাজতে।এতদিন মানুষ শুনে এসেছে সন্দেশখালির শেখ শাহজাহান, ফলতার জাহাঙ্গীরের নাম।আর এবার নদিয়ার আড়ংঘাটা থেকে উঠে এল আর এক নাম –হাজরাপুরের রমজান আলি মণ্ডল।স্থানীয় মানুষের অভিযোগ, তৃণমূল আমলে দিনে দিনে সে হয়ে উঠেছিল এক দোর্দন্ডপ্রতাপ মাফিয়া ও সন্ত্রাসের সম্রাট।

অভিযোগের পাহাড় জমে তার বিরুদ্ধে বিস্তর।মানুষের উপর অত্যাচার, ভয় দেখানো, জোর করে নদীর ঘাটের ফেরি দখল,নিজের দোকান থেকেই বালি, সিমেন্ট, পাথর কিনতে বাধ্য করা,সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছিলো দুর্বিষহ।শুধু তাই নয়,দীর্ঘদিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে মুখ খুললেন নিজের গ্রামেরই রাজকুমার চৌধুরী।তিনি সরাসরি আড়ংঘাটা পুলিশ ফাঁড়িতে গিয়ে রমজান আলি মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী প্রদীপ সাঁতরার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।তারপরেই পুলিশের কড়া পদক্ষেপ গ্রহণ করে।

নদিয়ার ধানতলা থানার (Dhantala P.S.)আড়ংঘাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রভাষ সাহার নেতৃত্বে অভিযান চালিয়ে হাজরাপুরে নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় রমজান আলি মণ্ডলকে।এর পাশাপাশি বাজার এলাকা থেকে ধরা হয় তার সহযোগী প্রদীপ সাঁতরাকে।এরপর দু’জনকেই ধানতলা থানায় নিয়ে যাওয়া হয়।শনিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে রানাঘাট আদালতে পেশ করেছে ধানতলা থানার পুলিশ।এলাকার বহু মানুষের একটাই কথা , এবার তারা শান্তিতে বসবাস করতে পারবে।“অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে আড়ংঘাটা।”

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ