প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: NOAA-এর সর্বশেষ তথ্য অনুযায়ী , ২০২৬ সালের মে থেকে জুলাই মাসের মধ্যে এল নিনো’ র প্রভাব রয়েছে ৮৫ শতাংশ।আর তারই কারণে বৃষ্টিবিহীন ম্যারাথন তীব্র দাবদাহ চলছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে আগামী ২৬শে মে দক্ষিণবঙ্গে(South Bengal) তাপমাত্রার পারদ চড়বে ৪০ ডিগ্রির ওপরে। বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন গরম ও আর্দ্র আবহাওয়াজনিত কারণে শিশু ,বয়স্ক এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই সকাল ১১ টা থেকে বিকাল চারটা পর্যন্ত দীর্ঘ সময় বাইরে অবস্থান এবং পরিশ্রমের কাজ এড়িয়ে চলা।

কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবার পেটের টানে এবং সমাজের সকল স্তরের মানুষের প্রচন্ড ব্যস্ততার কারণে বাইরে না বেরিয়ে উপায় কি। তবে তীব্র সূর্যের প্রকোপ থেকে নিজেকে বাঁচাতে ঘাড় মুখের অংশ ঢেকে , পর্যাপ্ত পরিমাণে পানীয় জল খেয়ে এবং পথের পাশে গাছের সংখ্যা কমে গেলেও বাধ্য হয়ে কংক্রিটের ছায়ায় কিছুটা বিশ্রাম নিয়ে তবেই চলাচল করছেন পথচারীরা । বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ক্লাব বারোয়ারী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ পানীয় জল খাওয়ার ব্যবস্থা লক্ষ্য করা যায়। বসে নেই প্রশাসনিক মহলও। প্রতিবারের মতন এবারও রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর ট্রাফিক গার্ডের (Shantipur Traffic Guard)পক্ষ থেকে ১২ নম্বর জাতীয় সড়ক থেকে মূল শান্তিপুরে প্রবেশের পথে জলছত্রের আয়োজন করা হয় শনিবার থেকে।

পূর্বের ৩৪ নম্বর জাতীয় সড়কে ন্যাশনাল হাইওয়েতে, পর্যাপ্ত পরিমাণে গাছ ছিল বিশ্রামের জন্য। কিন্তু সু প্রশস্ত ওয়ান ওয়ে ১২ নম্বর জাতীয় সড়ক হবার পর বেশ কিছু গাছ কাটার পরে উন্নয়নের স্বার্থে যদিও প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে কিন্তু তা বেড়ে উঠতে এখনো সময় লাগবে বেশ কিছু বছর। তাই হাইওয়ের ব্রিজের নিচ গুলি এখন ক্লান্ত পথিকদের প্রধান আশ্রয়স্থল। আর সেখানেই পানীয় জলের ব্যবস্থায় খুশি পথচারীরা। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার প্রথম দিন সরস ফল হিসেবে তরমুজ দেওয়া হয়েছে। তবে প্রতিদিন গুড়ের বাতাসা এবং পানীয় জল থাকবে প্রতিদিন যদিও শান্তিপুরে এই হাইওয়ের অপর প্রান্ত অর্থাৎ পাঁচপোতাতেও এ ধরনের ব্যবস্থা করা হচ্ছে। মূলত বিভিন্ন ধরনের যানবাহন চালক এবং স্থানীয় পথচারী যাতে তাদের তৃষ্ণা নিবারণ করতে পারে সেই সুযোগ করে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে।

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক

আরজি কর কাণ্ড: অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

বামনগোলা গ্রামীণ হাসপাতালে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, বিশিষ্ট চিকিৎসকদের আনার পরিকল্পনা

অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি! হুগলিতে গ্রেফতার তিনজন

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে