কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে সরকারি দফতরে কোথায় কত শূন্য পদ রয়েছে তার তালিকা জানতে চাওয়া হল। আগামী ৩ জুনের মধ্যে ‘ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট’ চাইল নবান্ন(Nabanna)। সেই চিঠিতে লেখা হয়েছে প্রশাসনিক স্তর মজবুত করতে এবং ভাল পরিষেবা দিতে একাধিক দফতরে যে ফাঁকা শূন্য পদ রয়েছে সেখানে কর্মী নিয়োগ করতে চায় রাজ্য সরকার। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে যে উল্লেখযোগ্য সংখ্যায় শূন্য পদ রয়েছে সেই শূন্যপদ কোথায় কত রয়েছে তা অবিলম্বে খতিয়ে দেখতে হবে। সেই বিভিন্ন দফতরগুলোতে কোথায় কত কর্মী নিয়োগ করতে হবে তার পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে। রাজনৈতিক মহলের ধারণা এই শূন্য পদে সরকারি দফতরগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর রাজ্য সরকার বড় নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবে।

অতএব পরিষ্কার এবার রাজ্যে সরকারি কর্মী নিয়োগের রাস্তা খুলবে। সরকারি দফতরগুলোতে কর্মী নিয়োগ করা হলে কাজের গতি বাড়বে। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। রাজ্য সরকারি কর্মচারীদের সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে অফিসে প্রবেশ করতে বলা হয়েছে এবং বিকেল ৫টা বেজে ১৫ মিনিট পর্যন্ত অফিসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের যে পে কমিশনের বকেয়া রয়েছে তা যাতে অতি দ্রুত মেটানো যায় তা নিয়ে উদ্যোগ গ্রহণ করেছে নয়া সরকার।

শুক্রবার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের ধারণা। মুখ্যমন্ত্রী পদে বসে প্রথম দিল্লি সফরে গিয়ে রাজ্যের দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার রাজ্যের মুখ্যমন্ত্রী(CM)। এবার রাজ্যে শিল্পের বিনিয়োগ এবং তার পাশাপাশি কর্মসংস্থান এবং রাজ্য সরকারি দফতরগুলিতে শূন্য পদে নিয়োগের মাধ্যমে রাজ্যে কাজের গতি আনতে চাইছে বর্তমান বাংলার বিজেপি সরকার। তার জন্যই সরকারি দফতর গুলিতে এই শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে।

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক

আরজি কর কাণ্ড: অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

বামনগোলা গ্রামীণ হাসপাতালে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, বিশিষ্ট চিকিৎসকদের আনার পরিকল্পনা

অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি! হুগলিতে গ্রেফতার তিনজন

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে