খাটখুরায় হরিনাম সংকীর্তনে সামিল ঝাড়গামের বিধায়ক লক্ষীকান্ত সাউ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ভক্তি ও জনসংযোগ এক সুতোয়। খাটখুরায় হরিনাম সংকীর্তনে সামিল ঝাড়গামের বিধায়ক লক্ষীকান্ত সাউ ।গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য মেনে ভক্তি ও জনসংযোগের এক মেলবন্ধন দেখা গেল খাটখুরা গ্রামে(Khatkhura Vilalge)। সেখানে আয়োজিত বার্ষিক হরিনাম সংকীর্তন উৎসবে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সাথে হরি নামে মেতে উঠলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষীকান্ত সাউ ।প্রতি বছরের মতো এবারও খাটখুরা গ্রামের বাসিন্দাদের উদ্যোগে অধিবাস ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। উৎসবের পৌঁছান ঝাড়গ্রাম এর বিধায়ক। অনুষ্ঠান প্রাঙ্গণে পৌঁছালে গ্রামবাসীরা তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান।

বিধায়ক মহাপ্রভুর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে এলাকার সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।হরিনাম সংকীর্তনে উপস্থিত হয়ে বিধায়ক কেবল পুজো-অর্চনাতেই সীমাবদ্ধ থাকেননি, তিনি নিজের হাতে খোল তুলে নেন। কীর্তনের তালে খোল-করতালের সুরে ভক্তদের সাথে কিছুটা সময় কাটান বিধায়ক। এরপর প্রাঙ্গণে উপস্থিত পুণ্যার্থী ও সাধারণ গ্রামবাসীদের সাথে সরাসরি কথা বলেন তিনি। গ্রামের মানুষ তাঁদের বিভিন্ন অভাব-অভিযোগ ও এলাকার উন্নয়নের নানা দিক বিধায়কের কাছে তুলে ধরেন। বিধায়ক অত্যন্ত মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং আগামী দিনে সেই সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

এই বিষয়ে বিধায়ক লক্ষীকান্ত সাউ(MLA Laxmikanta Shaw) জানান, “হরিনাম সংকীর্তন আমাদের বাংলার এক পবিত্র ঐতিহ্য, যা মানুষকে জাতপাত নির্বিশেষে এক সুতোয় বেঁধে রাখে। আজ এই পুণ্যভূমিতে এসে গ্রামবাসীদের সাথে সামিল হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাঁদের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য। এই ধরনের ধর্মীয় ও সামাজিক উৎসব মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য আরও বাড়িয়ে তোলে।”উৎসবে বিধায়কের এই সহজ সরল উপস্থিতি এবং সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার সাবলীলতাকে সাধুবাদ জানিয়েছেন খাটখুরা গ্রামের বাসিন্দারা। এদিনের এই অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি এলাকার বিশিষ্ট সমাজসেবী ও বহু পুণ্যার্থী উপস্থিত ছিলেন। উৎসবকে কেন্দ্র করে গোটা গ্রামজুড়ে এখন আনন্দের পরিবেশ।

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

সোনার দামে স্বস্তি, কমল রুপোর দামও! জেনে নিন আজকের নতুন রেট

আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সদস্য

‘ইরান যুদ্ধ নিয়ে কয়েক ঘন্টায় সুখবর’, দিল্লিতে জানালেন মার্কিন বিদেশ সচিব

‘‌সরাসরি শঙ্কর’‌ নয়া কর্মসূচি চালু করলেন শিলিগুড়ির বিধায়ক, রবিবাসরীয় দিনে মানুষের ঢল

অধিনায়কের পদ থেকে সরানো হবে পন্থকে? পরিকল্পনা জানাল লখনউের টিম ডিরেক্টর

ফলতায় ধূলোয় মিশল ‘‌ডায়মন্ড মডেল’‌, গেরুয়া ঝড়ে উড়ে গেল ‘‌স্বঘোষিত পুষ্পা’‌

গৃহবধূ ও নাবালিকাকে বাংলাদেশে পাচার! গ্রেফতার তৃণমূল নেতা

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

খাটখুরায় হরিনাম সংকীর্তনে সামিল ঝাড়গামের বিধায়ক লক্ষীকান্ত সাউ

তীব্র গরমে নষ্ট হয়েছে দুধ? ফেলে না দিয়ে বানান সুস্বাদু ছানার সন্দেশ

সন্ধ্যার হালকা খিদেতে বাইরের খাবার নয়, বাড়িতেই বানান মজাদার আফগানি সয়াবিন চাঁপ