নজরকাড়া বিসর্জনের জন্য খ্যাত হাটতলা সর্বজনীন এবছর সরকারি নির্দেশিকার অপেক্ষায়

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনাকাল। আর তাই প্যাণ্ডেল, আলোকসজ্জা, মণ্ডপসজ্জা, ভোগ খাওয়ানো থেকে বিসর্জন সমস্ত কিছু থেকেই বড় মাপের খরচ বাদ দিতে হয়েছে। কিন্তু রামপুরহাট হাটতলা সর্বজনীন দুর্গোৎসবের আকর্ষণ প্রতিমা। সেই বাজেটে অবশ্য কাটছাট হয়নি তেমন। তবে প্রতিবছরের মতো মাটির সাজের কারুকার্য এবার আর দেখা যাবে না। পরিবর্তে মাটির প্রতিমার ওপর পোশাক, অলঙ্কারের কাজ হচ্ছে সুতো ওপরে। প্রতিমা গড়ে তুলছেন বর্ধমানের পাটুলির শিল্পী শিবনাথ হাজরা।

রামপুরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাটতলার এই পুজো শহরের কেন্দ্র বিন্দুতে হওয়ার এই পুজো ঘিরে শহরবাসীর উন্মাদনা থাকে তুঙ্গে। প্রতিবছরই বিসর্জন হয় চোখ ধাঁধানো। কিন্তু গতবছর কোভিড পরিস্থিতিতে সেই জাঁকজমকপূর্ণ বিসর্জন হয়নি। তবে উন্মাদনা ছিল। এবছরও সরকারি নির্দেশিকার দিকে চেয়ে রয়েছেন পুজো উদ্যোক্তারা। মণ্ডপ থিমের না হলেও এবার পুজো উপলক্ষ্যে তৈরি করা হচ্ছে থিম সঙ। যে গানটি রিলিজ করা হবে মহালয়ার দিন। গানটি গেয়েছেন জনপ্রিয় রিয়েলিটি শো খ্যাত ঋষি চক্রবর্তী।

পুজো কমিটির সম্পাদক প্রশান্ত রায় জানান, মণ্ডপে স্যানিটাইজ়ার টানেল বসানো থেকে থার্মাল গান ব্যবহার— সবই থাকছে। স্যানিটাইজ়ার দিয়ে হাত ধুয়ে মণ্ডপে সীমিত সংখ্যক দর্শনার্থীদের প্রবেশ করিয়ে দূরত্ব বিধি মেনে চলার ব্যবস্থা করা হয়েছে। মাস্ক ছাড়া দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে কাউকে ফিরে যেতে হবে না। পুজো মণ্ডপেই থাকবে মাস্কের ব্যবস্থা। তিনি জানালেন অন্যান্যবছর এই পুজোর বাজে থাকে প্রায় ১৩ থেকে ১৪ লক্ষ টাকা। কিন্তু এবার সেটাই ৭ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। তবে পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে এবারও। ইতিমধ্যেই একরটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এছাড়াও পুজোর প্রতিদিন দুঃস্থদের বস্ত্র বিতরণ চলবে।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন