শ্রাদ্ধের খাবার খেয়েই বিপত্তি! মৃত ৪, অসুস্থ একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পৃথক দুটি শ্রাদ্ধানুষ্ঠানে খাবার খেয়ে চারজনের মৃত্যু। অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ১৭ জন। ঘটনাটি ঘটেছে ড়িশার সুন্দরগড় ও ঝাড়সুগুড়া জেলায়। প্রাথমিক তদন্তে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনার জেরে দুই জেলাতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

প্রথম ঘটনাটি ঘটে সুন্দরগড় জেলার হেমগির ব্লকের নুয়াডিহি গ্রামে। পরিবারের এক সদস্যের মৃত্যুর দশম দিনের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে সেখনে বহু গ্রামবাসী হাজির হন। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অনেকের মধ্যে বমি, ডায়রিয়া, পেটব্যথা ও তীব্র দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয়। দ্রুত তাঁদের হেমগির সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আরও অন্তত ১০ জন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়ার ফলেই এই বিপর্যয় ঘটেছে। প্রশাসনের তরফে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্য দফতর, পুলিশ এবং খাদ্য নিরাপত্তা বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

আরও  পড়ুনঃ নারীর দেওয়াল চিত্রে অশ্লীল কার্যকলাপ, স্তনে স্পর্শ যুবকের, ক্ষোভ প্রকাশ ভূমির

অন্যদিকে ঝাড়সুগুড়া জেলার আরেকটি শ্রাদ্ধানুষ্ঠানেও একই ধরনের ঘটনা ঘটে। সেখানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। অবস্থার অবনতি হলে তাদের ঝাড়সুগুড়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুই মহিলার মৃত্যু হয়েছে। আরও সাতজনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুই জেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। গ্রামবাসীদের দাবি, শ্রাদ্ধানুষ্ঠানের খাবারে কীভাবে বিষক্রিয়া হল তার দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীদের দল আক্রান্ত গ্রামগুলিতে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক প্রচার চালাচ্ছে। প্রশাসন জানিয়েছে, তদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া

লুটেরি দুলহান, বিয়ের পর দিন নতুন বউয়ের কাণ্ডে ঘুম উড়ল শ্বশুরবাড়ির