দেওয়ালে আঁকা মহিলার ছবিতে অশালীন অঙ্গভঙ্গি, স্তনে স্পর্শ, পুরুষদের আচরণ দেখে ক্ষুব্ধ ভূমি

একদল যুবক একটি সুইমিং পুলের সামনে এক নারীর দেওয়ালচিত্রের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন। দেওয়ালে আঁকা নারীর স্তন স্পর্শ করে অদ্ভুত কার্যকলাপ করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীন পুরুষতান্ত্রিক সমাজের চোখে নারীরা এখনও অবহেলিত, পরাধীন। সেই কারণেই দেশজুড়ে এত প্রতিবাদের পরেও এখনও ধর্ষণের সংখ্যা কমেনি। পুরুষদের লালসার স্বীকার হচ্ছে বাচ্চা থেকে বুড়ি সকলে। বয়সেও নিস্তার নেই। শুধু তাই নয়, আজও সমাজে পণে বলি হচ্ছে একাধিক গৃহবধূরা। দিন কয়েক ধরেই সেই উদাহরণ মিলছে। মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা ত্বিশা শর্মার মৃত্যু, জ্বলন্ত উদাহরণ। যৌতুকের জন্যে তাঁর রহস্যমৃত্যু গোটা দেশকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। তিনি একাধারে ‘মিস পুণে’, পাশাপাশি একজন প্রাক্তন অভিনেত্রীও ছিলেন। ইতিমধ্যেই তাঁর পলাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। যাই হোক, দেশজুড়ে এমন আবহের মাঝে এবার একটি অদ্ভুত ভিডিও ভাইরাল হল। যা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকারও।

ভিডিওতে দেখা যাচ্ছে, একদল যুবক একটি সুইমিং পুলের সামনে এক নারীর দেওয়ালচিত্রের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন। দেওয়ালে আঁকা নারীর স্তন স্পর্শ করে অদ্ভুত কার্যকলাপ করছেন। ‘টিউব ইন্ডিয়ান’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। যা নেটমহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। ওই পুরুষদের অশালীন আচরণ করতে দেখে ক্ষুব্ধ হয়েছেন অভিনেত্রী ভূমিও। যেন চোখ দিয়ে দেওয়ালে আঁকা ওই নারীকে ধর্ষণ করছে তাঁরা। ভিডিও দেখে স্পষ্ট, নারীরা এখনও পুরুষদের ভোগ্য বস্তু। ভূমি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘এটাই আমাদের যুব সমাজের মানসিকতা। এরাই পরবর্তীতে শিশু ও নারীদের যৌন নির্যাতন করবে। আমরা যেন এক ধরনের মহামারিকে স্বাগত জানাচ্ছি। তবে শুধু কথা বলে বা লজ্জা প্রকাশ করে এ ধরনের অনাচার রোখা যাবেনা। কঠিন থেকে কঠিনতম আইনি ব্যবস্থা নিতে হবে।’

তবে এই প্রথম নয়, এর আগেও একট ঘটনা নিয়ে ভূমি ক্ষোভ প্রকাশ করেছিলেন। চলতি বছর জানুয়ারিতে, দিল্লিতে ১০, ১৩ এবং ১৪ বছর বয়সী তিন কিশোরের হাতে গণধর্ষণের শিকার হয়েছিল এক ছয় বছর বয়সী শিশু, এই ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী। অপরাধীদের দানব আখ্যা দিয়েছিলেন তিনি। ভূমি পেডনেকার আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘দম লাগা কে হাইশা’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন। তাঁকে সর্বশেষ প্রাইম ভিডিওর সিরিজ ‘দলদল’-এ দেখা গিয়েছিল।

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র সাগর

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের