আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারও সেপ্টেম্বর মাসেই নতুন আইফোন সিরিজ আনতে চলেছে অ্যাপল। প্রযুক্তি মহলে জোর জল্পনা, এ বছর বাজারে আসতে পারে আইফোন ১৮ এবং আইফোন ১৮ প্রো। লঞ্চের আগেই সামনে এসেছে একাধিক সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন, যা ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে ব্যবহারকারীদের মধ্যে।

গত বছর আইফোন ১৭ ও ১৭ প্রো সিরিজ বাজারে এনেছিল অ্যাপল। ধারাবাহিকতা বজায় রেখেই নতুন ফ্ল্যাগশিপ সিরিজ আনতে পারে অ্যাপল। বিশেষ করে আইফোন ১৮ প্রো-তে বড় কিছু আপগ্রেড দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। তথ্য অনুযায়ী, নতুন আইফোনের ক্যামেরা বিভাগে উন্নত সেন্সর ব্যবহার করা হতে পারে। যদিও ফোনের ডিজাইনে খুব বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, তবু ছবির মান ও ভিডিও পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি দেখা যেতে পারে।

ডিসপ্লেতেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। জানা যাচ্ছে, আইফোন ১৮ প্রো’তে ডায়নামিক আইল্যান্ড আগের তুলনায় প্রায় ৩৫ শতাংশ ছোট হতে পারে। ফলে স্ক্রিন ব্যবহারের জায়গা আরও বাড়বে এবং ব্যবহারকারীরা আরও ভাল ভিউয়িং অভিজ্ঞতা পাবেন। পারফরম্যান্সের জন্য নতুন আইফোনে থাকতে পারে এ২০ প্রো চিপসেট। ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও শক্তি সাশ্রয়ী হতে পারে। গেমিং, ভিডিও এডিটিং ও মাল্টিটাস্কিংয়ে এর প্রভাব স্পষ্ট বোঝা যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এ ছাড়াও আইফোন ১৮ প্রো সিরিজে নতুন এআই ফিচার যোগ হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে সিরিকে আরও উন্নত করতে বড় আপডেট আনার পরিকল্পনা করছে অ্যাপল। প্রযুক্তি মহলের দাবি, উন্নত এআই প্রযুক্তির জন্য গুগলের জেমিনির সঙ্গে যৌথভাবে কাজ করা হতে পারে। যদিও সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু ফাঁস হওয়া তথ্য ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে প্রযুক্তি দুনিয়ায়।

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

৩ জেলা নিয়ে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

২৯ জুন বুধের গতিপথ পরিবর্তন, পাহাড়সম সমস্যার সম্মুখীন হবেন চার রাশির জাতকরা

শরীর দিচ্ছে এই ১০ সঙ্কেত? জেনে নিন থাইরয়েডের প্রাথমিক লক্ষণ