শিবপুরের প্রভাবশালী তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,শিবপুর: হাওড়া জেলার শিবপুর এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা শামীম আহমেদ ওরফে বড়েকে কোমরে দড়ি বেঁধে ও হাতে হ্যান্ডকাপ পরিয়ে এলাকায় ঘোরালো পুলিশ। সোমবার বিকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং শিবপুর থানার(Sibpur P.S.) পুলিশ যৌথভাবে জিটি রোড(G T Road) এবং সংলগ্ন ট্রাম ডিপো এলাকায় তাঁর বাড়ির সামনে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরায়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ(Mumbai Crime Branch) পুলিশের হাতে মুম্বাই থেকে গ্রেফতার হয় বড়ে সহ তিনজন।

তাদের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসায় চওড়া বস্তিতে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ ওঠে। গত ৭ই মে ওই ঘটনার পর সে ফেরার ছিল। রবিবার তাকে হাওড়া আদালতে(Howrah Court) তোলা হলে বিচারক আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। বড়ের স্ত্রী শামীমা বানু তৃণমূলের কাউন্সিলর ছিলেন। বড়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় বেআইনি নির্মাণ, তোলাবাজি এবং গুন্ডাগিরি করত বলে অভিযোগ।

অন্যদিকে,হাওড়ার তথাকথিত ‘ডন’ আকাশ সিংকে(Akash Singh) কেবল অন্তর্বাস পরিহিত অবস্থায় হাওড়ার রাজপথ দিয়ে ঘোরানো হল।২০২১ সালে পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো এবং ২০টিরও বেশি বোমা নিক্ষেপ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।পুলিশ তাকে চলতি মাসের শুরুর দিকেই গ্রেফতার করেছিল। তবে, সমস্ত অপরাধীদের প্রতি একটি কঠোর বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আজ তাকে এভাবে রাজপথে ঘোরানো হল

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ২০২১ ও তারপরে বেশ কয়েকবার এলাকার একাধিক জায়গায় সে হামলা চালিয়েছিল। যেসব এলাকায় দুষ্কৃতী হামলা করে সেই সব জায়গায় পুর্ন ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করা হয়। যেটা জানা যাচ্ছে যে তাকে যখন নিয়ে আসা হয় সেই সময় সে অন্তর্বাস কাপড় পড়েছিল। সেই সময় তাকে নিয়ে এলাকা ঘোরানো হয়। সেই সব জায়গা খতিয়ে দেখা হয় যেসব জায়গায় ক্রাইম করেছিল সে বিগত দিনে।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

শিবপুরের প্রভাবশালী তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌