অর্জুন সিংহের উদ্যোগ চালু হল ইছাপুর থেকে মৌড়িগ্রাম পর্যন্ত নতুন বাস পরিষেবা

উত্তর চব্বিশ পরগনা থেকে হাওড়া যাওয়ার পথ আরও সুগম হল। ইছাপুর থেকে মৌড়িগ্রামে চালু হল নতুন বাস পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নোয়াপাড়ার বিধায়ক হয়েই অভিনব উদ্যোগ অর্জুন সিংয়ের। উত্তর চব্বিশ পরগনা থেকে হাওড়া যাওয়ার পথ আরও সুগম হল। ইছাপুর থেকে মৌড়িগ্রামে চালু হল নতুন বাস পরিষেবা। যার ফলে উপকৃত হবেন জেলার বিস্তীর্ণ এলাকার মানুষজন। এই জেলা থেকে হাওড়া যাওয়ার জন্যে সরাসরি কোনও যানবাহন ছিল না। হয় শ্রীরামপুর, শেওড়াফুলি হয়ে ট্রেনে চেপে হাওড়া যেতে হত। নয়তো হাওড়া যাওয়ার জন্যে শিয়ালদহ থেকে মেট্রো করে সেখানে পৌঁছতে হত। বাস থাকলেও তা ভেঙে ভেঙে যেতে হত। দীর্ঘ প্রতীক্ষা করতে হত। তবে এবার সেই চিন্তা কাটল বিস্তীর্ণ এলাকার যাত্রীদের। অবশেষে ইছাপুর থেকে হাওড়ার মৌড়িগ্রাম পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষিত নতুন বাস পরিষেবা চালু হল।

আজ মঙ্গলবার (২৬ মে) নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্জুন সিংহ সবুজ পতাকা নাড়িয়ে এই বাস পরিষেবার উদ্বোধন করলেন। যাতে খুশি হয়েছেন ইছাপুর ও সংলগ্ন এলাকার নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, বহুদিন ধরেই ইছাপুর স্টোরবাজার এলাকা থেকে মৌড়িগ্রাম পর্যন্ত সরাসরি বাস পরিষেবা চালু করার জানাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে, যাঁরা কর্মসংস্থানের জন্যে ওই পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করেন, তাঁদের একাধিক যানবাহন বদল করতে হত, যার ফলে সময় অপচয় হত। নানা রকম সমস্যাতেও পড়ছিলেন তাঁরা। সেই সমস্যার সমাধান করতেই এই নতুন বাস রুট চালু করা হল।

উদ্বোধনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক অর্জুন সিংহ জানান, ভোটের প্রচারে এই এলাকায় আসলেই তাঁর কাছে ইছাপুর থেকে মৌড়িগ্রাম পর্যন্ত বাস পরিষেবা চালুর দাবি জানাতেন সাধারণ মানুষজন। মানুষের সেই দাবি পূরণ করতে পেরে তিনি খুশি। অবশেষে সেই কাজ সম্পন্ন হল। এই নতুন বাস পরিষেবা মৌড়িগ্রাম স্টেশন থেকে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি পর্যন্ত চলবে। বাসটি ব্যারাকপুর স্টেশন, টিটাগড়, খড়দহ, সোদপুর, কামারহাটি, ডানলপ, দক্ষিণেশ্বর, বালি হল্ট, সলপ মোড়, অঙ্কুরহাটি এবং আলমপুর হয়ে চলাচল করবে। যার ফলে উত্তর ২৪ পরগনা ও হাওড়ার মানুষদের মধ্যে যোগাযোগ আরও সহজ হল। বিশেষে করে, অফিস যাত্রী, ছাত্র-ছাত্রী এবং ব্যবসায়ীদের সমস্যা কমল।

লখনউয়ের কাশমান্ডিতে বকরিদের নামাজে নিষেধাজ্ঞা, বিবাদের জেরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর

বাবার স্মৃতিতে ‘নাগেন্দ্র ভোগ’ নামে একটি বিশেষ আম চাষ করে ভাইরাল কৃষক

ইতালিয়ান ডেজার্টে আমের ছোঁয়া, ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘ম্যাঙ্গো তিরামিসু’

চিনের সঙ্গে ১২২ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

গরমে রান্নাঘরে কম সময় কাটাতে চান? জেনে নিন দ্রুত বানানোর কিছু সহজ রেসিপি

নিউটাউনে পথচারীকে ধাক্কা, অবশেষে গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী খুনে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা, কোলে এল যমজ সন্তান, ছেলে হল না মেয়ে?

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া বিশেষ প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের

তীব্র গরমে পেট ঠান্ডা রাখতে খান দই পান্তা, জানুন রেসিপি

ভাঙবে না, হবে নরম ও সুস্বাদু! ঘরেই বানান পারফেক্ট পঞ্জাবি মিসসি রুটি