অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,অন্ডাল : এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই যুবক। ঘটনাটি ঘটেছে একটি নির্জন স্থানে।অন্ডাল থানা এলাকার একটি নির্জন স্থানে দুই যুবকের দ্বারা ১৪ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। সোমবার এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হন। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই অন্ডাল থানার ওসি(OC Andal) ও তার টিম তৎপর হয় এবং সোমবার সন্ধ্যায় দ্রুত পদক্ষেপ নিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

অভিযুক্তরা হল সুরজ বাউরি(Suraj Bauri) এবং বিশাল ডোম (Vishal Dom)দুজনেই অন্ডাল থানা এলাকার বাসিন্দা। এ ধরনের ঘৃণ্য ঘটনাকে লজ্জা জনক বলে আখ্যা স্থানীয়দের ও অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।উল্লেখ্য, হুমকি দিয়ে নির্যাতিতাকে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গিয়ে নাবালিকার ওপর পাশবিক অত্যাচার চালায় দুই যুবক। নাবালিকার মা থানায় ওই দুই অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । ঘটনাটি রবিবার সন্ধ্যায় ঘটে। তার নাবালিকা মেয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল, তখন দুই অভিযুক্ত এসে তাকে হুমকি দিয়ে জোর করে বড় বাঁধ পুকুরের কাছে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তারা দুজন সমস্ত শিষ্টাচার ভঙ্গ করে তাকে ধর্ষণ করে এবং ভুক্তভোগীকে বিধ্বস্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

লোকমুখে লজ্জা এবং অভিযুক্তদের ভয়ে ভুক্তভোগী বাড়ি ফিরে কাউকে কিছু বলেননি। সোমবার সকালে সাহস ফিরে পাওয়ার পর তিনি অশ্রুসিক্ত নয়নে তার বৌদিকে পুরো ঘটনাটি খুলে বলেন। এরপর পরিবারের সদস্যরা সরাসরি অন্ডাল থানার বনবহাল ফাঁড়িতে পৌঁছে ন্যায়বিচারের জন্য আবেদন করেন। বন বহাল ফাঁড়ির পুলিশ দুই অভিযুক্ত কে গ্রেফতার করে মঙ্গলবার সকালে তাদেরও আইনে আওতায় এনে আদালতে পেশ করে। পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানানো হয় আদালতের কাছে ।ভুক্তভোগীর মা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩