বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি,বার্নপুর: সেলের জমিতে বুলডোজার। ভাঙা হল বার্নপুরের তৃণমূল কাউন্সিলরের কার্যালয়।আসানসোলের বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান। চাঞ্চল্য এলাকায়।আসানসোলের বার্নপুর ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পুরপ্রতিনিধি কায়কাঁসা রেয়াজ খুশির কার্যালয়ে চলল বুলডোজার। ভেঙে দেওয়া হল কার্যালয়টি। জানা গেছে, সেল ইস্কোর জমি অবৈধভাবে দখল করে ওই কার্যালয় তৈরি করা হয়েছিল।

মঙ্গলবার উচ্ছেদ অভিযানে নামে সেল ইস্কো কর্তৃপক্ষ। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় কার্যালয়ের একটি বড় অংশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।যদিও এই বিষয়ে তৃণমূল কাউন্সিলর রেয়াজ খুশি বলেন, সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যেই এই কার্যালয় তৈরি করা হয়েছিল। তিনি দাবি করেন, “এই কার্যালয় থেকে জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের কাজ করা হতো। জমি সেলের, তারা যদি জমি নিজেদের দখলে নিতে চায়, তাহলে আমরা কোনও বাধা দেব না। আমরা উন্নয়নের সঙ্গে এবং সেলের সঙ্গেই আছি।”এর আগে,তৃণমূল পার্টি অফিসে বুলডোজার(Bulldozar) চালানো হয়।অভিযোগ, সেল কর্তৃপক্ষের জমির উপর অবৈধভাবে এই পার্টি অফিস তৈরি করেছিলেন স্থানীয় কাউন্সিলর Kanchan Mukherjee। সোমবার সকালে সেল কর্তৃপক্ষ ভারী যন্ত্র নিয়ে এলাকায় পৌঁছে বুলডোজার চালিয়ে পুরো পার্টি অফিস ভেঙে দেয়।ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায় ঘটনাস্থলে।

অন্যদিকে, তৃণমূল কাউন্সিলর কাঞ্চন মুখার্জী জানান, তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাজ করার উদ্দেশ্যেই ওই অফিস তৈরি করেছিলেন। তাঁর দাবি, রবিবার সন্ধ্যায় সেল আধিকারিকরা এসে অফিস সরানোর কথা জানান। তিনি কয়েকদিন সময় চেয়েছিলেন যাতে ভিতরে থাকা জিনিসপত্র সরিয়ে নেওয়া যায়। কিন্তু তার আগেই সোমবার সকালে বুলডোজার চালিয়ে অফিস ভেঙে দেওয়া হয়।তবে এই ঘটনায় তিনি কোনও সংঘাতে যেতে চান না বলেও জানান। কাঞ্চন মুখার্জীর বক্তব্য, রাজ্য সরকার উন্নয়নের জন্য কোনও পদক্ষেপ নিলে তিনি সেই সিদ্ধান্তের পক্ষেই রয়েছেন এবং সেল কর্তৃপক্ষ বা সরকারের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই। সোমবারের পর মঙ্গলবার ছেলের জমিতে থাকা আরও একটি তৃণমূলের কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হল।

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক