হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত! মমতার বিরুদ্ধে দায়ের FIR

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের। গত ২০ মে এফআইআরটি দায়ের হলেও আজ, বুধবার বিষয়টি সামনে এসেছে। আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় সিং এই এফআইআর করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে। তাঁর অভিযোগ, গত বছর অর্থাৎ ২০২৫ সালে একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তৃণমূলনেত্রী বলেন, ‘আমি এই গন্দা ধর্মকে মানি না।’ ঘুরিয়ে তিনি হিন্দু ধর্মকে গন্দা বলেছেন, এমনটাই দাবি ওই আইনজীবীর। তাঁর বক্তব্য, ‘কোন গন্দা ধর্মকে উনি মানেন না? যে ধর্মকে গোটা বিশ্ব আইডিয়োলজি হিসেবে দেখে? যে ধর্মকে নিয়ে হাজারও মুনি-ঋষিরা চর্চা করেছেন? উনি সেই ধর্মকে মানেন না?,’ তবে শুধু এই একটি বিষয় নয়, মমতার আরও একটি বক্তব্য নিয়ে আপত্তি রয়েছে ওই আইনজীবীর। সেই দুটি বিষয়ে একত্রিত করেই শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। দ্বিতীয় বক্তব্যটি তৃণমূলনেত্রী বলেছিলেন ধর্মতলার ধর্না মঞ্চ থেকে। সেখানে তিনি বলেন, ‘আমি আছি বলেই একটা বিশেষ সম্প্রদায় তোমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে না। কোন কমিউনিটি ঘিরে ধরছে না? কাদের ঘিরে ধরছে না? উনি তো মুসলমান-হিন্দু দু’জনেরই মুখ্যমন্ত্রী ছিলেন? তাহলে একটা সম্প্রদায়কে খুশি করতে গিয়ে কেন অপর সম্প্রদায়কে হুমকি দিচ্ছেন? সেখানেও আমি ব্যথিত। একজন হিন্দু ভোটার হয়ে ভয় পেয়েছি আমি। আমি ওঁর এই কথাকে সমর্থন করি না। আমি শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছি।’

আরও পডুন: বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

ওই আইনজীবীর দাবি, ভোটের আগেই এফআইআর দায়ের করতে গিয়েছিলেন তিনি। কিন্তু তখন তৃণমূলের সরকার থাকায় তাঁর অভিযোগ গ্রহণ করেনি পুলিশ। এখন রাজ্যে বিজেপি সরকার। তাই ফের একবার থানায় গিয়ে এফআইআর দায়ের করি। তবে এবারে অভিযোগটি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১, ৩৫২, ৩৫৩, ৩৫৪, ৩৫৬ ও ২৯৯ ধারায় মমতার বিরুদ্ধে মামলা রুজু করেছেন আইনজীবী রিঙ্কি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ।

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত! মমতার বিরুদ্ধে দায়ের FIR

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস