বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বর্ষা মরশুম শুরু হওয়ার আগেই সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সেই লক্ষ্যেই মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলাকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক(Minister Nishith Pramanik)। বৈঠকে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার সাংসদ, বিধায়ক, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। একই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন বিধানসভার তৃণমূলের বিধায়করাও এই বৈঠকে উপস্থিত ছিলেন ।

পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও এসএসবির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রশাসনের তরফে বিভিন্ন বন্যাপ্রবণ এলাকার পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।প্রতিবছর বর্ষার সময় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা ও নদী ভাঙনের সমস্যার মুখে পড়ে। বিশেষ করে তিস্তা, মহানন্দা ও তোর্সা-সহ বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পরিস্থিতিকে জটিল করে তোলে। সেই কারণেই আগাম প্রস্তুতির উপর জোর দেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এদিন বৈঠকে কোথায় ত্রাণ শিবির তৈরি করা হবে, কীভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে এবং প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা কীভাবে নেওয়া হবে, সেই বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয়। মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, মানুষের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রশাসনের সমস্ত বিভাগকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।বন্যা মোকাবিলায় বিভিন্ন এলাকার বিধায়কদের কাছ থেকে সুপরামর্শ আদান-প্রদানের ওপর জোর দেওয়া হয়েছে।

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

প্রয়াত বিশ্বের সর্বশেষ পোলিও রোগী মার্থা লিলার্ড, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

আজ বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী

ভয়ঙ্কর কাণ্ড! জামিনে মুক্তি পেয়েই স্ত্রী-সন্তান-সহ ৬ জনকে খুন, পলাতক যুবক

খাসির মাংসের বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

মাত্র ২৯৯ টাকায় এক মাসের রিচার্জ, কী কী সুবিধা দিচ্ছে jio?

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? রান্নাঘরের এই ৪ উপাদানেই মিলবে সহজ সমাধান

অজান্তেই ডেকে আনছেন অশুভ শক্তি! ডাইনিং টেবিলে কখনও রাখবেন না এই জিনিসগুলি