SIR-বৈধ, নির্বাচন কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়ে জানাল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এসআইআর প্রক্রিয়া বৈধ, ভারতীয় সংবিধানে প্রাণ জুগিয়েছে, নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়ে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। আজ, বুধবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল দেশের সর্বোচ্চ আদালতে। সেই শুনানিতেই সুপ্রিম কোর্টের নির্দেশ, ‘এসআইআর ভোটার তালিকা সংশোধন ও স্বচ্ছ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এসআইআর প্রক্রিয়া চালুর মাধ্যমে নির্বাচন কমিশন বিধিবদ্ধ ক্ষমতার বাইরে কোনও কাজ করেনি। নির্বাচন কমিশনের SIR-করার ক্ষমতা রয়েছে। এটি সাধারণ প্রক্রিয়া থেকে আলাদা হলেও তাকে বেআইনি বলা যায় না।’

এসআইআরের উদ্দেশ্য ঠিকই ছিল, বলে মন্তব্য করে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর স্বস্তিতে ফিরেছে নির্বাচন কমিশন। বিহার থেকে এই ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ শুরু হয়। তারপরেই পশ্চিমবঙ্গ, গুজরাত, উত্তরপ্রদেশের মতো রাজ্যে হয়েছে এই প্রক্রিয়া। যদিও এই এসআইআর প্রক্রিয়া করার অধিকার কমিশনের নেই বলে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। সেই মামলার শুনানিতেই আজ, বুধবার নির্বাচন কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়েছে দেশের শীর্ষ আদালত। গত ২৯ জানুয়ারি এসআইআর সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়। রায়দান স্থগিত ছিল। এদিন এই মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ।

আরও পডুন: এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

দেশের সর্বোচ্চ আদালত এই মামলার রায়ে জানিয়েছে, ‘কমিশন এই প্রক্রিয়ার মাধ্যমে আইনে নির্ধারিত ভোটার তালিকা সংশোধনের পদ্ধতিকে বাতিল বা বদলে দিচ্ছে না। যখন আইন নিজেই কমিশনকে যে কোনও সময় বিশেষ পুনর্বিবেচনা করার ক্ষমতা দেয় এবং কী ভাবে সেই কাজ হবে তা নির্ধারণের স্বাধীনতাও দেয়। তখন শুধুমাত্র এই কারণে এসআইআরকে বেআইনি বলা যাবে না যে এটি সাধারণ ভোটার তালিকা সংশোধনের নিয়ম পুরোপুরি অনুসরণ করেনি। সংবিধানের অনুচ্ছেদ ৩২৪-এ কমিশনকে যে সাংবিধানিক দায়িত্ব দেওয়া হয়েছে, এসআইআর সেই দায়িত্বকেই কার্যকর করছে। তা আইনসম্মত সীমার মধ্যেই করছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন শুধু ভোটগ্রহণের প্রক্রিয়ার উপর নির্ভর করে না। এর মূল ভিত্তি হল সঠিক, নির্ভুল ও বিশ্বাসযোগ্য ভোটার তালিকা। কারণ, ভোটার তালিকাই গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি তৈরি করে। এসআইআরের উদ্দেশ্য বৈধ এবং সংবিধানসম্মত।’ কিছুদিন আগেই দেশের বাকি রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। সেই তালিকায় রয়েছে মহারাষ্ট্র, অসম, মধ্যপ্রদেশের মতো রাজ্য। এদিন সুপ্রিম কোর্টের রায়ের পর আর সেই রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়াতে কোনও বাধা রইল না। 

সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার ঠিকাদার

ঝালদায় বেআইনি তেলের কারবারে বড়সড় সাফল্য, গ্রেফতার ২

গরমে স্বস্তির চুমুক, আমপ্রেমীদের জন্য পারফেক্ট সামার ড্রিঙ্ক ম্যাঙ্গো মাস্তানি

‘২০১৪ সালের পরেই ভারত জেগে উঠেছে’, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের প্রশংসায় তুষার কাপুর

২৪ বছর বাদে ইউনিটি কাপে জামাইকার মুখোমুখি ভারত

আগ্নেয়াস্ত্র হাতে ছবি, কালীঘাট থানার সাসপেন্ড ওসিকে নবান্নে পাঠানোর নির্দেশ

লিচু দিয়ে এমন সুস্বাদু ৮ পদ বানানো যায় আগে জানতেন? রইল সহজ রেসিপি

নতুন ইবোলা স্ট্রেইনের যুগান্তকারী ভ্যাকসিন আবিষ্কারের দাবি রাশিয়ার

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

মে মাস নয় বদলে যেতে পারে আইপিএলের সময়, জেনে নিন বিশেষ কারণ

‘‌সবাই অভ্যাস করুন আইন মেনে চলুন’‌, কড়া বার্তা দিলেন দিলীপ

বিয়ের সময় শ্বশুরকে পা ধরতে বাধ্য করেছিল জামাই, শ্বশুরবাড়িতে করুণ পরিণতি মেয়ের