এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ফলে অনেকের নাম বাদ গিয়েছে। ভোটার তালিকা থেকে SIR প্রক্রিয়ায় নাম বাদ গেলেও তাদের চিন্তার কোনও কারণ নেই, এমনটাই আশ্বাস দিয়েছে সুপ্রিম কোর্ট। কারণ, এসআইআর পর্বে ভোটার তালিকা থেকে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয় বলেই স্পষ্ট জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গেই নাম বাদ গিয়েছে ৩০ লক্ষের বেশি ভোটারের। তারা বৈধ কিনা সেই যাচাই প্রক্রিয়া চলছে। আতঙ্কে রয়েছেন অনেকে। এর মাঝেই সকলকে স্বস্তি দিয়েছে শীর্ষ আদালতের এই নির্দেশ।

আজ, বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে ছিল এসআইআর সংক্রান্ত মামলার রায়দান। তাতে গোটা প্রক্রিয়াটিকে বৈধ বলে নির্বাচন কমিশনের পিঠ চাপড়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। তবে তিনি ভোটার লিস্ট থেকে বাদ যাওয়া নাগরিকদের আশ্বস্তও করেছেন। প্রধান বিচারপতির নির্দেশ, ‘সুপ্রিম কোর্ট কখনও বলেনি যে ভোটার তালিকায় নাম থাকা মানেই সেই ব্যক্তির নাগরিকত্ব নিয়ে আর কোনও প্রশ্ন তোলা যাবে না। ভোটার তালিকায় নাম থাকলে নাগরিকত্বের একটি প্রাথমিক স্বীকৃতি থাকে, তবে প্রয়োজনে আইন মেনে যাচাই করা যেতে পারে, আর সেই যাচাইয়ের সময় ন্যায্য ও স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসআইআর এমনভাবে কার্যকর করা হয়েছে, তালিকা নির্ভুল রাখার পাশাপাশি নাগরিকদের অধিকারও যেন তাতে সুরক্ষিত থাকে। নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরির সময় নাগরিকত্ব যাচাই করতে পারে। কিন্তু সেই ক্ষমতা শুধুই ভোটার তালিকায় নাম রাখা বা বাদ দেওয়ার প্রশ্ন পর্যন্ত সীমাবদ্ধ। ভোটার তালিকায় নাম না থাকা মানেই কাউকে বিদেশি নাগরিক ঘোষণা করা যাবে না।’

আরও পডুন: আগ্নেয়াস্ত্র হাতে ছবি, কালীঘাট থানার সাসপেন্ড ওসিকে নবান্নে পাঠানোর নির্দেশ

সুপ্রিম কোর্টের আরও পর্যবেক্ষণ, ‘নাগরিকত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। সেই সিদ্ধান্ত নেবেন নাগরিকত্ব আইন অনুযায়ী নির্ধারিত সরকারি কর্তৃপক্ষ। যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে, তাদের নাগরিকত্বের দাবির নিষ্পত্তির সংক্রান্ত মামলাগুলি চার সপ্তাহের মধ্যে নাগরিকত্ব আইনের অধীনে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এমনকী বিচারাধীন থাকা ভোটারদের ক্ষেত্রেও এই প্রক্রিয়া অবলম্বন করতে হবে।’ এই বিষয়ে কমিশনকে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার ঠিকাদার

ঝালদায় বেআইনি তেলের কারবারে বড়সড় সাফল্য, গ্রেফতার ২

গরমে স্বস্তির চুমুক, আমপ্রেমীদের জন্য পারফেক্ট সামার ড্রিঙ্ক ম্যাঙ্গো মাস্তানি

‘২০১৪ সালের পরেই ভারত জেগে উঠেছে’, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের প্রশংসায় তুষার কাপুর

২৪ বছর বাদে ইউনিটি কাপে জামাইকার মুখোমুখি ভারত

আগ্নেয়াস্ত্র হাতে ছবি, কালীঘাট থানার সাসপেন্ড ওসিকে নবান্নে পাঠানোর নির্দেশ

লিচু দিয়ে এমন সুস্বাদু ৮ পদ বানানো যায় আগে জানতেন? রইল সহজ রেসিপি

নতুন ইবোলা স্ট্রেইনের যুগান্তকারী ভ্যাকসিন আবিষ্কারের দাবি রাশিয়ার

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

মে মাস নয় বদলে যেতে পারে আইপিএলের সময়, জেনে নিন বিশেষ কারণ

‘‌সবাই অভ্যাস করুন আইন মেনে চলুন’‌, কড়া বার্তা দিলেন দিলীপ

বিয়ের সময় শ্বশুরকে পা ধরতে বাধ্য করেছিল জামাই, শ্বশুরবাড়িতে করুণ পরিণতি মেয়ের