বাদুড়িয়ায় তৃণমূল চেয়ারম্যানের পাট ক্ষেতে মাটির তলা থেকে উদ্ধার কোটি কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া: বসিরহাটের পুলিশ বাদুড়িয়াতে কোটি কোটি টাকা ভর্তি ৪টি ব্যাগ ও ১ টি বস্তা উদ্ধার করে। বুধবার দুপুরে পাট ক্ষেতের মাটির নিচে ট্রলি বাক্সে লক্ষ লক্ষ টাকা লুকানো ছিল তা উদ্ধার করে। বাদুড়িয়ার চেয়ারম্যান(Baduria Chairman) দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে বাগান থেকে মাটি খুঁড়ে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি ৪টি ব্যাগ ও ১ টি বস্তা উদ্ধার করে পুলিশ। সব কটার ভিতরেই ৫০০ টাকার বান্ডিল ভর্তি আছে। টাকা গোনার জন্য আনা হয়েছে একাধিক মেশিন। টাকা গোনার কাজ চলছে। এই ঘটনায় খোঁজখবর নেওয়া শুরু করেছে ইডি(ED) দফতর।বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে পুলিশ গ্রেফতারের পর ছয় দিনের পুলিশি হেফাজত পেয়েছে আদালতের নির্দেশে।এবার দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে তার পার্টি অফিসে পার্শ্ববর্তী একটি জমিতে মাটি খুঁড়ে টাকার বস্তা উদ্ধার করল পুলিশ।

যা নিয়ে এলাকায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও এলাকায় কাউকে ওই পাট ক্ষেত এলাকায় প্রবেশ করতে দেয়নি পুলিশ। দীর্ঘক্ষণ ধরে গোটা পাট ক্ষেতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মাটির তলা থেকে লুকিয়ে রাখা টাকা। স্থানীয় মানুষের অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে সাধারণ মানুষের কাছ থেকে যে বিপুল পরিমাণ টাকা হাঁকিয়ে নিয়েছিলেন চেয়ারম্যান সেই টাকা লুকিয়ে রাখা হয়েছিল বাগানবাড়িতে এবং পাট ক্ষেতে মাটির তলায়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যানকে গ্রেফতার করার পর উদ্ধার করা হয় ৮০ লক্ষ টাকা এবং বাণ্ডিল, বাণ্ডিল সরকারী ত্রিপল।

বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেফতার হন ।একদিন পালিয়ে থাকার পর গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করে বাদুড়িয়া থানার(Baduria P.S.) পুলিশ ।মঙ্গলবার এই দীপঙ্কর ভট্টাচার্যর পার্টি অফিস থেকে এবং একটি বাগান বাড়ি থেকে ৪ হাজার সরকারি ত্রিপল পুলিশ উদ্ধার করেছিল ।এরপর তার বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ দায়ের হয় বাদুড়িয়া থানায়। মঙ্গলবার রাতে আবারও দীপঙ্কর ভট্টাচার্যের গোপন একটি ডেরা থেকে রংয়ের কৌটোতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৮০ লক্ষ টাকা।

ওষুধে পড়ে গিয়েছে চুল, এখন ‘পরচুলা’ পরে থাকেন হানি, কোন রোগে ভুগছেন র‍্যাপার?

মহার্ঘভাতা মামলাকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সূচি বদল, নয়াদিল্লি সফরে শুভেন্দু

উত্তরাখণ্ড ও গুজরাতের পর অসমেও অভিন্ন দেওয়ানি বিধি, বিধানসভায় পাশ হল বিল

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

জাতীয় সড়কে এসআইআর ইস্যুতে তাণ্ডব চালানোর অপরাধে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

এক ধাক্কায় হাজার-হাজার টাকা সস্তা রুপো, কমল সোনার দাম-ও

খাবার খাওয়ার আগে সাবধান! ট্রেনের ভেতর শিঙাড়া বিক্রেতার কীর্তি দেখলে চোখ কপালে উঠবে

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার, দলের সব পদ থেকে ইস্তফা দিলেন

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

বাদুড়িয়ায় তৃণমূল চেয়ারম্যানের পাট ক্ষেতে মাটির তলা থেকে উদ্ধার কোটি কোটি টাকা

গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর