বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই ঈদ-উল-আযহা ( কুরবানি ঈদ)। শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপনের জন্য উত্তরপ্রদেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করেছেন যোগী আদিত্যনাথের সরকার। যেকোনও ধরনের অশান্তি রুখতে প্রশাসন ও জেলা পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। সম্ভল থেকে চন্দেলি এবং অযোধ্যা থেকে মুজাফফরনগর পর্যন্ত সমস্ত জেলায় বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। পুলিশ স্পর্শকাতর এলাকাগুলিতে টহল দিচ্ছে এবং সিসিটিভি, ড্রোন ক্যামেরা ও সোশ্যাল মিডিয়া মনিটরিং সেলের মাধ্যমে সমাজবিরোধী কার্যকলাপের উপর কড়া নজর রাখছে। 

যোগী সরকারের নির্দেশিকা অনুসারে, প্রকাশ্য স্থানে কুরবানি এবং রাস্তায় নামাজ পড়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। অত্যন্ত সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচিত সম্ভল জেলায়  নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কুলদীপ সিং-এর মতে, পুরো জেলাটিকে পাঁচটি জোন এবং ১৮টি সেক্টরে ভাগ করা হয়েছে, যেখানে ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি আরএএফ, পিএসি এবং একটি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।  নজরদারি জন্য ২৫০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা বসানো  হয়েছে। 

আরও পড়ুন: মহার্ঘভাতা মামলাকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সূচি বদল, নয়াদিল্লি সফরে শুভেন্দু

 রাজধানী লখনউতেও পুলিশ সতর্ক রয়েছে। সকাল ১০টায় ঈদগাহে নামাজ পাঠ করা হবে।  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে, ডিসিপি কাশী গৌরব বনসলের নেতৃত্বে পুলিশ ও আরএএফ কর্মীরা বেনিয়া পার্ক, নাই সড়ক এবং মদনপুরা সহ বারাণসীর স্পর্শকাতর এলাকাগুলিতে টহল দিচ্ছে।  নজরদারির সময় ড্রোন ক্যামেরাও ব্যবহার করা  হয়েছে।  ডিসিপি স্পষ্ট করে জানিয়েছেন, প্রকাশ্যে পশুবলি  উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। রাস্তায় নামাজ পড়া হবে না। তিনি আরও জানিয়েছেন,  যদি লোকের সংখ্যা বেশি হয়, তবে তা দুই ধাপে অনুষ্ঠিত হবে এবং আইনশৃঙ্খলার  সঙ্গে কোনো আপস করা হবে না। 

‘চোর, চোর’, লক্ষ-লক্ষ টাকা হাতানোর অভিযোগে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার

ত্বিশা শর্মার শাশুড়ির জামিন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই

মালাবদলের পরই ৫ লক্ষ টাকা দাবি বরপক্ষের, বিয়ের মণ্ডপেই বড় সিদ্ধান্ত কনের

হামে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতারি এড়াতে বাংলাদেশ ছেড়ে পালালেন মোল্লা ইউনূস

বাদুড়িয়ায় তৃণমূল চেয়ারম্যানের পাট ক্ষেতে মাটির তলা থেকে উদ্ধার কোটি কোটি টাকা

ওষুধে পড়ে গিয়েছে চুল, এখন ‘পরচুলা’ পরে থাকেন হানি, কোন রোগে ভুগছেন র‍্যাপার?

মহার্ঘভাতা মামলাকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সূচি বদল, নয়াদিল্লি সফরে শুভেন্দু

উত্তরাখণ্ড ও গুজরাতের পর অসমেও অভিন্ন দেওয়ানি বিধি, বিধানসভায় পাশ হল বিল

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

জাতীয় সড়কে এসআইআর ইস্যুতে তাণ্ডব চালানোর অপরাধে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর