মহার্ঘভাতা মামলাকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সূচি বদল, নয়াদিল্লি সফরে শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল ঘটেছে। তৃণমূল কংগ্রেস পরাজিত হয়ে ক্ষমতাচ্যুত হয়েছে। আর বিজেপি পশ্চিমবঙ্গে প্রথম সরকার গঠন করেছে। ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে বকেয়া মহার্ঘভাতা (‌ডিএ)‌ দেওয়া হবে। বিধানসভা নির্বাচনের প্রচারে এই কথা বলতে শোনা গিয়েছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়। তখন তিনি বিরোধী দলনেতা ছিলেন। এবার মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকে একের পর এক প্রকল্প ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক সংস্কার করেছেন একাধিক। এই আবহে ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী।

আগামী সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিন্তু সেই সূচিতে বদল ঘটল। ১ জুন নবান্নে হবে এই বৈঠক হবে বলে সূত্রের খবর। মহার্ঘভাতা নিয়ে মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। সর্বোচ্চ আদালত বকেয়া মহার্ঘভাতা দেওয়ার নির্দেশও দিয়েছিল। মহার্ঘভাতার মোট বকেয়ার ২৫ শতাংশ দু’‌ভাগে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। সরকারি কর্মীদের একাংশ সেই টাকা পেয়েছেন। তবে সবাই পাননি। রাজ্যে পালাবদল হওয়ায় বকেয়া ডিএ মিলবে বলে আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মীরা।

আগামী শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে যৌথ সংগ্রামী মঞ্চের সঙ্গে বৈঠক করবেন বলে স্থির ছিল। কিন্তু সূচি বদলে গেল। এবার শনিবারের বদলে বৈঠক হবে ১ জুন। প্রথমে শোনা গিয়েছিল বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই ডিএ এবং সপ্তম বেতন কমিশন নিয়ে কথা হবে। যদিও বৈঠক শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে ছিলেন, বৈঠকে ডিএ নিয়ে আলোচনা হয়নি। দুটি মন্ত্রিসভার বৈঠক হয়ে গিয়েছে। কিন্তু সেখানে ডিএ অ্যাজেন্ডায় ছিল না। তবে ডিএ মামলাকারীরা হতাশ হননি। বরং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রধান আহ্বায়ক ভাস্কর ঘোষ। এবার ২৮ তারিখ (বৃহস্পতিবার) আবার নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এখান থেকে ফিরেই হবে এই বৈঠক।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পরই ঠিক হয় আগামী ৩০ মে সকাল ১১টায় নবান্নে সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে বৈঠক হবে। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিএ মামলাকারী সংগঠনগুলির পূর্ব নির্ধারিত বৈঠকের দিন পরিবর্তিত হয়ে আগামী ১ জুন বিকেল ৫টায় স্থির হয়েছে। ডিএ মামলাকারী ও আন্দোলনকারী সমস্ত কো–অর্ডিনেশন কমিটি এবং সংগঠনের প্রতিনিধিদের নবান্নে আলোচনার জন্য ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘‌আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী, শিক্ষক–শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী সকলের বকেয়া ডিএ সংক্রান্ত সমস্যার সমাধান করবেন।’‌

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি